অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি! শান্তিনিকেতনে ৪ সদস্যের দল

Must Read

কলকাতা: তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বাড়ির সামনে শনিবার দুপুরে হাজির হল সিআইডি (CID)। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের চার সদস্যের একটি দল পৌঁছে যায় দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডের বাসভবনে। যদিও সেখানে গিয়ে আধিকারিকরা জানতে পারেন, অভিষেক বর্তমানে বাড়িতে নেই। গত কয়েক দিন ধরেই তিনি ওই বাড়িতে আসেননি বলেও জানান কর্মীরা।

কী কারণে সিআইডির এই তৎপরতা, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের পক্ষ থেকে জমা দেওয়া চিঠিতে স্বাক্ষর সংক্রান্ত বিতর্কের তদন্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তদন্তকারীরা। সূত্রের খবর, ওই বাড়িতে নোটিসও দিয়ে আসতে পারে সিআইডি।

আরও পড়ুন: জুনেই ধর্মতলায় অবস্থান বিক্ষোভে মমতা! অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ তৃণমূল

বিধানসভায় বিরোধী দলনেতা, উপদলনেতা এবং মুখ্যসচেতক নির্বাচন নিয়ে সম্প্রতি তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে জটিলতা। অভিযোগ, পরিষদীয় দলের তরফে বিধানসভায় জমা দেওয়া চিঠিতে কয়েক জন বিধায়কের স্বাক্ষরে অসঙ্গতি মিলেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে সিআইডি। এই তদন্তে কলকাতা পুলিশকেও সহযোগিতা করছে গোয়েন্দা বিভাগ।

এর আগে একই মামলার সূত্রে সিআইডি পৌঁছে গিয়েছিল চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম এবং ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতির বাড়িতেও। তাঁদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা।

দেখুন আরও খবর:

Latest News

বসছে আস্ত পাহাড়, গলগলিয়ে নামছে কাদা-পাথর! সিকিমে ভয়াবহ হড়পা বানের আশঙ্কা, সরানো হল ৩৮ পরিবার

ওয়েব ডেস্ক: একটানা বৃষ্টিতে ফের ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা পাহাড়ে। পশ্চিম সিকিমের গিয়ালশিং জেলার সিঙ্গলিথাম ও সংলগ্ন রিম্বি এলাকায় একের...

More Articles Like This