মরুভূমির আড়ালে বিরাট পারমাণবিক ঘাঁটি চীনের! আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ

Must Read

ওয়েব ডেস্ক : চীনের (China) উত্তর-পশ্চিমাঞ্চলের মরুভূমি এলাকায় গড়ে উঠছে বিশাল সামরিক অবকাঠামো (Military infrastructure)। সম্প্রতি সামনে এসেছে স্যাটেলাইটের বেশ কিছু ছবি। তাতে দেখা গিয়েছে, পারমাণবিক ক্ষেপণাস্ত্র সাইলো বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছেই ৮০টিরও বেশি নতুন লঞ্চ প্যাড, বাঙ্কার এবং যোগাযোগ ব্যবস্থা নির্মাণ করছে বেজিং (Beijing)। এর জেরে উদ্বেগ বেড়েছে আমেরিকা (America) ও ভারতের (India)।

সূত্রের খবর, শিনজিয়াং ও গানসু অঞ্চলের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ঘাঁটির আশপাশে বিস্তৃত সামরিক অবকাঠামো তৈরি হচ্ছে। সেখানে লঞ্চ প্যাডের পাশাপাশি যোগাযোগ কেন্দ্র, অস্ত্রভাণ্ডার, সুরক্ষিত বাঙ্কার, রেল সংযোগ এবং সামরিক গাড়ি মোতায়েনের ব্যবস্থাও তৈরি করা হচ্ছে।

আরও খবর : ভাল্লুকের হামলায় কানাডায় মৃত্যু হল ভারতীয় যুবকের

মূলত, চীনের (China) সরকার দীর্ঘদিন ধরে ‘নো ফার্স্ট ইউজ’ বা আগে থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতির কথা বলে আসছে। তবে সাম্প্রতিক এই সামরিক সম্প্রসারণকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে তাইওয়ান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের ক্ষেত্রেও এটি বেশ উদ্বেগের বিষয়।

মার্কিন প্রতিরক্ষা দফতর মনে করছে, চীন (China) ২০৩০ সালের মধ্যে প্রায় ১,০০০ পারমাণবিক ওয়ারহেড মোতায়েনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। নতুন লঞ্চ প্যাড ও প্রতিরক্ষা অবকাঠামো সেই বৃহত্তর সামরিক আধুনিকীকরণ কর্মসূচিরই অংশ বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মনে করছেন, এই নির্মাণ বিশ্বে নতুন করে পারমাণবিক প্রতিযোগিতার আশঙ্কা বাড়াতে পারে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র-চীনের কৌশলগত প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তুলতে পারে।

দেখুন অন্য খবর :

Latest News

পুজোর আগে শহরের ভাঙাচোরা রাস্তা সারবে! বিশ্বকর্মা পুজোর পরেই জোরকদমে মেরামত

কলকাতা: পুজোর (Durga Puja 2026) আগে কলকাতার (Kolkata) ভাঙাচোরা রাস্তা নিয়ে স্বস্তির খবর। বিশ্বকর্মা পুজো মিটলেই শহরজুড়ে পিচ রাস্তা...

More Articles Like This