ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি! সওয়াল-জবাব শুনে কী বলল সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ?

Must Read

নয়াদিল্লি: ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার (I-PAC Case) শুনানি (Hearing)। শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি থাকলেও এ দিন চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আদালতে এতদিনের তদন্ত সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে ইডি (ED)। আগামী ১৮ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং নিলয় ভিপিনচন্দ্র আঞ্জারিয়ার বেঞ্চে শুক্রবার মামলার শুনানি হয়। শুনানির সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

আদালত কক্ষে সব আইনজীবীকে উপস্থিত না দেখে প্রশ্ন তোলেন বিচারপতি প্রশান্তকুমার মিশ্র। এর উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী তিনি ভার্চুয়ালি হাজির হয়েছেন। সেই কথা শুনে বিচারপতি মিশ্র রসিকতার সুরে মন্তব্য করেন, “ভার্চুয়ালি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর ফিজিক্যালি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অনেক পার্থক্য।” আদালত কক্ষে বিচারপতির এই মন্তব্য ঘিরে কিছুটা হালকা পরিবেশ তৈরি হলেও পরে সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন: অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন উমর খলিদ

উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈনের কলকাতার বাসভবন ও অফিসে তল্লাশি চালায় ইডি। তদন্তকারী সংস্থার অভিযোগ, সেই সময় আচমকাই সেখানে পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি দাবি করে, তল্লাশির সময় প্রতীক জৈনের বাড়ি থেকে নথিপত্র, ফাইল এবং ল্যাপটপ জোর করে বের করে আনা হয়েছিল। এই অভিযোগকে কেন্দ্র করেই পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি।

দেখুন আরও খবর:

Latest News

মোবাইল ডিভাইসের পরিচয় সুরক্ষায় কড়া আইন, আমলযোগ্য ও অজামিনযোগ্য অপরাধ

দেবাশীষ সেনগুপ্ত মোবাইলের আইএমইআই নম্বর-সহ টেলিযোগাযোগের পরিচয় নম্বরে কারচুপি করলে এবার আরও কড়া শাস্তির মুখে পড়তে হবে। টেলিযোগাযোগ আইন, ২০২৩...

More Articles Like This