31 C
Kolkata

মেয়রের পদ থেকে ফিরহাদের পদত্যাগের গুঞ্জন!দলীয় কাউন্সিলদের বৈঠকে ডাকলেন মমতা

Must Read

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। কলকাতা তাদের খাস গড় ছিল, সেখানেও ১১টি বিধানসভা আসনের মধ্যে ৬টিই গিয়েছে বিজেপির দখলে। এর প্রভাব পড়ছে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal Corporation)। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০২টিতেই এগিয়ে বিজেপি প্রার্থীরা। দলকে ক্ষয়ক্ষতির হাত থেকে আগলাতে এবং কাউন্সিলরদের একসূত্রে বাঁধতে তড়িঘড়ি জরুরি বৈঠক ডাকলেন তিনি। আগামীকাল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে বৈঠকের ডাক দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ওই বৈঠকে কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরদের ডাকা হয়েছে।

মেয়র ফিরহাদ হাকিমের অজ্ঞাতসারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিল্ডিং বিভাগের তরফে ভাঙার নোটিস, সপুত্র মালা রায়ের বিরুদ্ধে অস্ত্র মামলার মতো ঘটনা ঘটেছে। রাজনৈতিক মহলে জোর চর্চা, ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দিতে পারেন। সে কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিওয়েছেন। এবার দলকে আগলাতে দলীয় কাউন্সিলরদের তড়িঘড়ি বৈঠকে ডাকলেন তৃণমূল সুপ্রিমো। জানা যাচ্ছে, শুক্রবার বিকেল ৪টেয় কালীঘাটের বাড়িতে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার দুপুর থেকে পুরসভায় অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ওই অধিবেশন আপাতত বাতিল। তারপর বিকেলে ওই বৈঠক ডাকা হয়েছে কালীঘাটে।

আরও পড়ুন:পঞ্চায়েতের পদ থেকে পদত্যাগ পবিত্র করের! নন্দীগ্রামে বিরাট ধাক্কা খেল তৃণমূল

সূত্রের খবর, দলীয় কাউন্সিলরদের ওই বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে পুরসভায় ১৩৭ জন তৃণমূল কাউন্সিলর রয়েছেন। কিন্তু এঁদের মধ্যে অনেকেই নিজেদের ওয়ার্ডে ছাব্বিশের বিধানসভা ভোটে পিছিয়ে।আগামী ডিসেম্বরে কলকাতা পুরসভার ভোট হওয়ার কথা। তবে নিয়ম অনুযায়ী, রাজ্য সরকার চাইলে এই ভোট এগিয়ে নিয়ে আসতে পারে। সূত্রের খবর, মেয়র পদে থাকা ফিরহাদ হাকিম সত্যিই যদি ইস্তফা দেন, তাহলে হয়ত প্রশাসক না বসিয়ে আগেই নির্বাচনের পথে হাঁটতে পারে রাজ্যের নতুন সরকার।

Latest News

কলকাতার গুরুত্বপূর্ণ এলাকায় এবার ‘ফ্রি পার্কিং’! তোলাবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের

কলকাতা: বঙ্গে বিজেপি (BJP) সরকার গঠনের পর থেকেই একের পর এক প্রশাসনিক নির্দেশ জারি হচ্ছে রাজ্যে। তার মধ্যেই এবার...

More Articles Like This