কালীঘাটে বৈঠকে মমতা

Must Read

কলকাতা: রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে রবিবার কালীঘাটের (Kalighat) বাড়িতে ঘনিষ্ঠদের নিয়ে বৈঠকে বসলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

দলীয় সূত্রে খবর, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা এবং আগামী দিনের কর্মসূচি নিয়েই মূলত আলোচনা হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তৃণমূলের ভিত আরও শক্ত করা এবং কর্মীদের সক্রিয় রাখার বিষয়েও কথা হয়েছে বলে সূত্রের দাবি।

আরও পড়ুন: গ্রুপ A থেকে D পদে আবেদনের সুযোগ আরও ৫ বছর বাড়াল রাজ্য

বৈঠকে দলের কয়েক জন গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত ছিলেন। যদিও আনুষ্ঠানিক ভাবে বৈঠকের বিস্তারিত কিছু জানানো হয়নি, তবু রাজনৈতিক মহলের একাংশের মতে, বর্তমান পরিস্থিতিতে দলের অবস্থান এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণেই এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই তৃণমূলের অন্দরে নানা আলোচনা শুরু হয়েছে। একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ, রাজনৈতিক চাপ এবং সংগঠনের ভিতরে অস্বস্তির আবহ। সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতেই মমতার এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূল নেতৃত্ব অবশ্য প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। তবে কালীঘাটের এই বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা আরও বাড়ল বলেই মত পর্যবেক্ষকদের।

Latest News

‘ভারত গণতন্ত্রের জননী’, আন্দোলনের আবহেই রাজধানীতে দাঁড়িয়েই বার্তা মোদির

ওয়েব ডেস্ক : দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন দিল্লিতে চাপানউতোর তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক মঞ্চে ভারতের গণতন্ত্র ও অর্থনৈতিক...

More Articles Like This