30 C
Kolkata

কেরলের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেসের ভিডি সতীশন

Must Read

ওয়েব ডেস্ক: এক দশক পর কেরলে কংগ্রেসের (Kerala Congress) প্রত্যাবর্তন। কেরলের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেসের ভিডি সতীশন (VD Satheesan Oath Kerala Chief Minister)। সোমবার তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে শপথ নেন সতীশন এবং তাঁর মন্ত্রিসভার ২০ জন সদস্য। শপথবাক্য পাঠ করান কেরলের রাজ্যপাল বিশ্বনাথ আরলেকর। কেরালার বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বিজেপি বিধায়ক রাজীব চন্দ্রশেখর, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, কর্নাটকের ডেপুটি চিফ মিন্স্টার ডিকে শিবকুমার, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে।

কেরলে এক দশক পরে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। বিধানসভা ভোটে কেরলের ১৪০টি আসনের মধ্যে ১০২টিতে জয়ী হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউডিএফ। সিপিএম-এর নেতৃত্বাধীন বাম জোট এলডিএফ পেয়েছে মাত্র ৩৫টি আসন। ভোটগণনার ১০ দিন পরে গত বৃহস্পতিবার কেরলের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ছ’বারের বিধায়ক সতীশনের নাম ঘোষণা করে কংগ্রেস। সতীশন গত পাঁচ বছর ধরে কেরল বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন।

আরও পড়ুন: সাসারাম-পাটনা প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের

রাজনৈতিক সৌজন্যের বার্তা দিয়ে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজীব চন্দ্রশেখরকেও। তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন বিধানসভায় বিরোধী দলনেতার ভূমিকায় দেখা যাবে পিনারাই বিজয়নকে।সতীশন ছাড়াও কেরলের মুখ্যমন্ত্রী হওয়ার দৌ়ড়ে ছিলেন কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিতালা। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সতীশনের নাম ঘোষণা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কেরলের দায়িত্বপ্রাপ্ত দীপা দাশমুন্সি।

Latest News

একুশের ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার প্রাক্তন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডলের ঘনিষ্ঠ নেতা সহ আরও ২

দক্ষিণ ২৪ পরগনা: ২০২১ সালের বিধানসভা ভোটের পরবর্তী হিংসার (Post Poll Violence) অভিযোগে দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana)...

More Articles Like This