আচমকা থমকাল মেট্রো, অফিসটাইমে ভোগান্তি যাত্রীদের

Must Read

কলকাতা: সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল সকাল বিপাকে পড়লেন কলকাতা মেট্রোর (Kolkata Metro) যাত্রীরা। সোমবার ব্লু লাইনে (Blue Line) কিছু সময়ের জন্য পরিষেবা ব্যাহত হওয়ায় একাধিক স্টেশনে যাত্রী ভিড় বাড়তে শুরু করে। অফিসটাইমে আচমকা মেট্রো দাঁড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়ায় নিত্যযাত্রীদের মধ্যে।

যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ের তুলনায় ট্রেন চলাচলে বেশ কিছুটা দেরি হচ্ছিল। কোথাও কোথাও স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়েও ছিল বলে দাবি। এর জেরে প্ল্যাটফর্মে ভিড় বাড়তে থাকে। বিশেষ করে অফিসযাত্রীদের সমস্যায় পড়তে হয় বেশি।

আরও পড়ুন: দ্বিতীয় ক্যাবিনেটের আগে একাধিক ইস্যুতে বড় বার্তা দিলীপের

মেট্রো সূত্রে জানা গিয়েছে, প্রযুক্তিগত সমস্যার জেরেই সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হয়েছিল। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়। পরে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে খবর।

ঘটনার জেরে সকালেই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনের বিভিন্ন স্টেশনে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। অনেকে বিকল্প পরিবহণের খোঁজও করতে শুরু করেন।

তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবুও অফিসের ব্যস্ত সময়ে এমন ঘটনায় ফের প্রশ্ন উঠছে মেট্রো পরিষেবার নির্ভরযোগ্যতা নিয়ে।

Latest News

ব্রিকসের মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু! পুতিন-জিনপিং-পেজেসকিয়ানের সঙ্গে একই নৈশভোজে থাকার সম্ভাবনা

ওয়েব ডেস্ক : ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লির ভারত মণ্ডপমে বসছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন (BRICS Summit)। ভারতের আয়োজনে...

More Articles Like This