28.6 C
Kolkata

দেশে ফিরল ১০০০ বছর প্রাচীন ইতিহাস! ভারতকে চোল যুগের তাম্রলিপি ফিরিয়ে দিল নেদারল্যান্ডস

Must Read

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেদারল্যান্ডস সফরে বড়সড় কূটনৈতিক সাফল্য পেল ভারত। প্রায় এক হাজার বছরের পুরানো চোল যুগের দুর্মূল্য তাম্রলিপি (Chola Copper Plates) ভারতকে ফিরিয়ে দিল নেদারল্যান্ডস (Netherlands) সরকার। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে এই ঐতিহাসিক নিদর্শনগুলি দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছিল নয়াদিল্লি। অবশেষে সেই প্রচেষ্টা সফল হল। কূটনৈতিক মহলের মতে, এই ঘটনা শুধু সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার নয়, বরং ভারতের আন্তর্জাতিক কূটনৈতিক সাফল্যেরও বড় উদাহরণ।

এই ঐতিহাসিক সম্পদ ফিরে পাওয়ার পর প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখেন, “প্রতিটি ভারতবাসীর জন্য এটি গর্বের মুহূর্ত। একাদশ শতাব্দীর চোল আমলের তাম্রলিপি নেদারল্যান্ডস থেকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে।” তিনি আরও জানান, এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীরও উপস্থিতি ছিল।

আরও পড়ুন: ‘পাকিস্তান যদি ভারতবিরোধী কার্যকলাপ চালিয়ে যায়…,’ হুঁশিয়ারি দিয়ে কড়া বার্তা ভারতীয় সেনাপ্রধানের

জানা গিয়েছে, মোট ২৪টি তাম্রলিপি ভারতের হাতে তুলে দিয়েছে ডাচ সরকার। ইতিহাসবিদদের মতে, এগুলি চোল রাজবংশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংস্কৃতিক নথি। পাশাপাশি তামিল ঐতিহ্যেরও অত্যন্ত মূল্যবান নিদর্শন হিসেবে বিবেচিত হয় এই তাম্রলিপিগুলি। বিশেষজ্ঞদের দাবি, এই তাম্রলিপিগুলি সম্রাট প্রথম রাজারাজা চোলের শাসনকালের।

প্রায় ৩০ কেজি ওজনের এই তাম্রলিপিগুলি একটি ব্রোঞ্জের আংটির মাধ্যমে একত্রে বাঁধা রয়েছে, যার উপর চোল রাজবংশের সিলমোহর খোদাই করা আছে। তাম্রলিপির একাংশ সংস্কৃত ভাষায় এবং অন্য অংশ তামিল ভাষায় লেখা। ঐতিহাসিকদের দাবি, ১৭০০ সালের দিকে খ্রিস্টান ধর্মপ্রচারক ফ্লোরেন্টিউস ক্যাম্পার ভারত থেকে এই তাম্রলিপিগুলি নেদারল্যান্ডসে নিয়ে যান। সম্প্রতি নেদারল্যান্ডস সরকারের গঠিত একটি বিশেষ কমিটি সিদ্ধান্তে পৌঁছয় যে, এই ঐতিহাসিক নিদর্শনের প্রকৃত অধিকার ভারতেরই। তার পরেই হস্তান্তর হয় এই প্রাচীন নিদর্শনগুলি।

দেখুন আরও খবর:

Latest News

অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে খুনের হুমকি! তদন্তে ফেডারেল পুলিশ

ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়া (Australia) সফরের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খুনের হুমকি ঘিরে চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়ায়...

More Articles Like This