পূর্ব বর্ধমানে গ্রেফতার ২ তৃণমূল কর্মী!

Must Read

পূর্ব বর্ধমান : বাংলায় রাজনৈতিক পালাবদল হয়েছে। তৃণমূলকে (TMC) হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। কিন্তু তার পর জেলায় জেলায় হিংসার অভিযোগ উঠছে। এবার তেমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল পূর্ব বর্ধমানে (East Burdwan)। ঘটনায় ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

জানা যাচ্ছে, এই ভোট পরবর্তী হিংসার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে (Jamalpur)। অভিযোগ, ভোট মেটার পর থেকেই এলাকায় রাজনৈতিক অশান্তি ও হিংসার পরিবেশ তৈরি হয়েছিল। এই ঘটনার তদন্তে নেমেছিল পুলিশ। এর পরেই দুই সক্রিয় তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

আরও খবর : এক ধাক্কায় কমল নিরাপত্তা! রাজ্যের ১০ জনের সিকিউরিটি প্রত্যাহার বা হ্রাস পুলিশের

জানা যাচ্ছে, রবিবার রবিবার ধৃতদের বর্ধমান জেলা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ (Police)।​এই গ্রেফতারির পর এলাকায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ভোট পরবর্তী হিংসা রুখতে পুলিশ কোনো রকম আপস করবে না বলে প্রশাসন সূত্রে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

এদিকে, ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয়েছিল বর্ধমান শহরের গোদা এলাকার তৃণমূল নেতা খন্দেকর ফজলুর রহমান ওরফে সবুজকে। ভোটের দিন মারধর, ভয় দেখানো এবং টোটো ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ।

দেখুন অন্য খবর :

Latest News

গণেশ চতুর্থী ২০২৬ কবে? কলকাতায় পুজোর শুভ সময় জানুন, থাকল তিথি ও পুজোর নিয়ম

ওয়েব ডেস্ক : ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। হিন্দু বিশ্বাস অনুযায়ী, যে কোনও শুভ কাজ শুরুর আগে গণেশের...

More Articles Like This