35 C
Kolkata

ম্যাচ জিতেও জরিমানার মুখে পন্থ! কারণ কী?

Must Read

ওয়েব ডেস্ক : চলতি আইপিএল (IPL) মরসুম সব থেকে খারাপ যাচ্ছে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) জন্য। ১২টি ম্যাচ খেলে মাত্র ৪টিতে জিততে পেরেছে তারা। ফলে অনেক আগেই তারা এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তবে শুক্রবার চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) হারিয়ে ফ্যানদের মুখে হাসি ফুটিয়েছিল লখনউ। কিন্তু নিয়ম ভঙ্গের (Rules Break) জন্য কড়া শাস্তির মুখে পড়লেন ঋষভ পন্থ (Risabh Pant)। তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা (Penalty) করা হয়েছে।

শুক্রবার সিএসকে-র বিরুদ্ধে ৭ উিকেটে জিতেছে লখনউ (Lucknow Super Giants)। ২০ বল বাকি থাকতেও ম্যাচ জিতে নেন মিচেল মার্শরা। তবে এই ম্যাচে স্লো ওভার রেটের (Slow Over Rate) জন্য কড়া শাস্তির মুখে পড়েল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ। এর জন্য তাঁকে জরিমানার মুখে পড়তে হল।

আরও খবর : ২০২৬-এর মরশুমে অতীতের সব রেকর্ড ভাঙল আইপিএল

এ নিয়ে আইপিএল (IPL) কর্তৃপক্ষের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক আইপিএলের আচরণবিধির আর্টিকল ২.২২ ধারা ভঙ্গ করেছেন। সেই স্লো ওবার রেটের শাস্তি হিসেবে ঋষভ পন্থকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই মরশুমে প্রথম স্লো-ওভার রেট সংক্রান্ত নিয়ম ভেঙেছে তারা।

মূলত আইপিএল (IPL) সাড়ে তিন ঘণ্টার মধ্যে শেষ করতে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট বোর্ড। আর তা যদি না হয়, তাহলে দলের অধিনায়ককে শাস্তির মুখে পড়তে হয়। শ্রেয়স আইআরকে দু’বার এই শাস্তির মুখে পড়তে হয়েছে। এমনকি তালিকায় নাম রয়েছে, অজিঙ্ক রাহানে, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেলের। এবার জরিমানার তালিকায় নাম লেখালেন পন্থ।

দেখুন অন্য খবর :

Latest News

RCB তারকার প্রেমে পড়েছেন শেহনাজ?

ওয়েব ডেস্ক : 'বিগ বস ১৩'-এর পরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill)। সেই সময় সিদ্ধার্থ...

More Articles Like This