35 C
Kolkata

মুখ্যমন্ত্রীকে আল কায়দার নামে হুমকি মেল! গার্ডেনরিচ থেকে অভিযুক্তকে ধরল এসটিএফ

Must Read

কলকাতা: মুখ্যমন্ত্রী কুরসিতে বসার পরই খুনের হুমকি পেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আল কায়দার নাম করে ভবানীপুর থানায় পাঠানো হয় হুমকির ইমেল (Threat Email)। সেই ঘটনায় দ্রুত তদন্তে নেমে গার্ডেনরিচ থেকে এক যুবককে গ্রেফতার (Arrest) করল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (Special Task Force)। শুক্রবার সাংবাদিক বৈঠকে এসটিএফের যুগ্ম কমিশনার জানান, বুধবার সকাল প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ একটি হুমকির ইমেল আসে। ওই মেলে দাবি করা হয়, এক মহিলা আল কায়দা সংগঠনের সঙ্গে যুক্ত এবং তাঁর মাধ্যমেই বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে ‘সুইসাইড বম্ব অ্যাটাক’-এর মাধ্যমে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।

ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করে পুলিশ ও এসটিএফ। বিভিন্ন প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ এবং চিরুনি তল্লাশির পর কলকাতার গার্ডেনরিচ এলাকা থেকে হাসনেন আলি নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এসটিএফ সূত্রে খবর, জেরায় অভিযুক্ত ওই যুবক হুমকি মেল পাঠানোর কথা স্বীকার করেছে। তবে তদন্তে উঠে এসেছে, ঘটনার পিছনে জঙ্গি যোগের বদলে ব্যক্তিগত শত্রুতাই মূল কারণ হতে পারে।

আরও পড়ুন: ‘চোর মুখ্যমন্ত্রী’ পোস্টারে ছেয়ে আউশগ্রামের মাছ বাজার

এদিকে ধৃতের দাবি, এক মহিলাকে ফাঁসাতেই তাঁর ইমেল আইডি ব্যবহার করে মুখ্যমন্ত্রীর নামে হুমকি মেল পাঠানো হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কীভাবে ওই মহিলার ইমেল ব্যবহার করল, এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হুমকির মেলে ব্যবহৃত সমস্ত তথ্য ও ডিজিটাল সূত্র পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

RCB তারকার প্রেমে পড়েছেন শেহনাজ?

ওয়েব ডেস্ক : 'বিগ বস ১৩'-এর পরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill)। সেই সময় সিদ্ধার্থ...

More Articles Like This