26 C
Kolkata

সমস্ত আম্বুলেন্সে এবার জিপিএস! বিরাট সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Must Read

কলকাতা: রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য দফতরের (Health Department) শীর্ষ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। প্রশাসনিক সূত্রে খবর, বৈঠকে মূলত সরকারি হাসপাতালের পরিষেবা, রোগী ভর্তি, দুর্নীতি, নিরাপত্তা এবং জরুরি চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষভাবে জোর দেওয়া হয়েছে ‘জিরো রিফিউজাল অফ পেশেন্টস’ নীতির উপর। অর্থাৎ, কোনও অবস্থাতেই রোগীকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া যাবে না, এই বার্তাই স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।

তবে শুধু চিকিৎসা পরিষেবাই নয়, হাসপাতালগুলির অভ্যন্তরে দুর্নীতি ও দালালচক্র নিয়েও কড়া অবস্থান নিয়েছে সরকার। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কাটমানি, অনৈতিক আর্থিক লেনদেন এবং দালালরাজের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। সরকারি হাসপাতালের ভিতরে কোনও অসাধু চক্র সক্রিয় থাকলে দ্রুত পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, চিকিৎসক, ইন্টার্ন, নার্স, পড়ুয়া থেকে শুরু করে হাসপাতালের সমস্ত কর্মীদের বৈধ পরিচয়পত্র রাখতে হবে। চলতি মাসের ৩১ তারিখের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

আরও পড়ুন: উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে ৩ নতুন রেলপ্রকল্পে ছাড়পত্র! রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় রেলমন্ত্রীর

এছাড়াও সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবায় নজরদারি বাড়াতে প্রতিটি সরকারি অ্যাম্বুলেন্সে জিপিএস (GPS In Ambulance) ব্যবস্থা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের মতে, এর ফলে অ্যাম্বুলেন্সের গতিবিধি পর্যবেক্ষণ করা সহজ হবে এবং জরুরি পরিষেবা আরও দ্রুত ও স্বচ্ছভাবে পরিচালনা করা সম্ভব হবে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক প্রশ্ন উঠেছিল। সেই আবহে মুখ্যমন্ত্রীর এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

দেখুন আরও খবর:

Latest News

কালীঘাটের বৈঠকে দলকে কী কী নির্দেশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ছাব্বিশের নির্বাচনের ভরাডুবি হয়েছে তৃণমূলের৷ একুশে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছিল ২১৫টি আসন এবং বিজেপি ৭৭টি, ছাব্বিশে এসে...

More Articles Like This