34 C
Kolkata

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু’র, সাসপেন্ড বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়-সহ ৩

Must Read

ওয়েব ডেস্ক : আরজিকর (RG Kar) কাণ্ডে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল (Vineet Kumar Goyal), সেই সময় ডিসি সেন্ট্রালের দায়িত্বে থাকা ইন্দিরা মুখোপাধ্যায় (Indira Mukherjee) ও সেই সময়কার ডিসি নর্থ অভিষেক গুপ্তা (Abhishek Gupta)-কে সাসপেন্ড করলেন তিনি। সঙ্গে জানিয়েছেন, আরজি করের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলার ফাইল ফের খোলা হবে। বিভাগীয় তদন্ত করা হবে এই আধিকারিকদের বিরুদ্ধে।

২০২৪ সালে অগাস্ট মাসে আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় গোটা দেশ উত্তাল হয়েছিল। সেই সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল। সেই সময় তাঁর পদত্যাগের দাবি উঠেছিল। পরে জুনিয়র ডাক্তারদের আন্দেলনের জেরে বিনীত গোয়েলকে (Vineet Kumar Goyal) এসটিএফের এডিজি ও আইজিপি পদে বদলি করা হয়েছিল। অন্যদিকে তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছিল তৎকালীন কলকাতা পুলিশের ডিসি (নর্থ) অভেষেক গুপ্ত’র (Abhishek Gupta) বিরুদ্ধে। পরে তাঁকে সেই পদ থেকে সরানো হয়েছিল। এছাড়া আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় (Indira Mukherjee) তখন ছিলেন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) পদে। পরে বিভিন্ন পরিস্থিতিতে কলকাতা পুলিশের মুখ হিসেবে তিনি বার বার শিরোনামে এসেছিলেন।

আরও খবর : ‘হাউজ বিলংস টু অপজিশন’, বিধানসভার পয়লা অধিবেশনেই বিরাট বার্তা শুভেন্দু অধিকারীর

এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী আজ বলেছেন, আরজি কর (RG Kar)-এর ঘটনার পরের পদক্ষেপ নিয়ে কীভাবে ডিল করা হয়েছিল? স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তা জানতে চেয়েছিলাম। তিনি আরও বলেছেন, কীভাবে সেই সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা সেটা হ্যান্ডেল করেছিলেন, তা জানতে চেয়েছিলাম। আপাপতত তথ্য অনুসন্ধানের জন্য প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু আরও বলেছেন, ‘‘রাজ্যের পুলিশমন্ত্রী হিসাবে আমি ঘোষণা করছি, ওই সময়ে যা ঘটেছিল, তা মিসহ্যান্ডেলিং করা, যথাযথ ভাবে এফআইআর করে পদক্ষেপ করার মতো প্রাথমিক যে বিষয়গুলো ছিল, সেখানে সবচেয়ে বড় অভিযোগ ছিল দু’জন পুলিশ অফিসারের বিরুদ্ধে। বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া খবরের ভিত্তিতে আমরা জানতে পারি, নির্যাতিতার মাকে রাজ্য সরকারের হয়ে টাকা দিতে চেয়েছিলেন।’’

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, এই ঘটনায় সিবিআই তদন্ত করছে। ফলে সেখানে হস্তক্ষেপ করা হবে না। রাজ্য সরকার পুলিশের ভূমিকা খতিয়ে দেখবে। এছাড়া ঘটনার পর যে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে, তার যথাযথ তদন্ত হবে। সেই সময় সংশ্লিষ্ঠ আধিকারিদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছিল, সেই তথ্য যাচাই করা হবে। ঘটনার পর তৎকালীন মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রীর তরফে কোনও নির্দেশ দেওয়া হয়েছিল কি না, সেটাও তদন্ত করে দেখা হবে। এছাড়া জানিয়েছেন, সেই সময় একজন ডিসি যে সাংবাদিক বৈঠক করেছিলেন, তাঁর শারীরীক ও মুখের ভাষাও সুখকর ছিল না। তাঁকে হয়তো মৌখিকভাবে জনসমক্ষে বিবৃতি দিতে বলেছিল বলে অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর (Suvendu Adhikari)। এই সব কারণে আরজি কর ঘটনার তদন্তে তিন আইপিএস অফিসারকে আপাতত সাসপেন্ড করা হল।

দেখুন অন্য খবর :

Latest News

চার দশকের আনুগত্যের ‘পুরস্কার’ পেলাম, মুখ খুললেন কাকলি

কলকাতা: কাকলি ঘোষ দস্তিদারকে (Kakoli Ghosh Dastidar) সরিয়ে কল্যাণকেই ফের লোকসভার মুখ্যসচেতক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীঘাটে...

More Articles Like This