পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা রথীন ঘোষের

Must Read

ওয়েব ডেস্ক : পুর-নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে ইডি (ED) দফতরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)। শুক্রবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) তিনি হাজিরা দেন বলে খবর। মূলত, এর আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে ৫ বার তলব করা হয়েছিল। তবে নির্বাচনের প্রচারের ব্যস্ততা দেখিয়ে বারবার হাজিরা এড়িয়েছিলেন তিনি। তবে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দিলেন তিনি।

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় (Municipal recruitment corruption case) এর আগে ২০২৩ ও ২০২৪ সালে রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে এর পরে তাঁকে আবার তলব করা হলেও, তিনি সাড়া দেননি। তবে এবার ভোটের ফলপ্রকাশের পরে ইডির মুখোমুখি হলেন তিনি। এর আগে এই মামলায় রথীনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি।

আরও খবর : উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিবের পদ সরানো হল প্রিয়দর্শিনী মল্লিককে

রথীন ঘোষের হাজিরার মাত্র একদিন আগেই গতকাল কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা গ্রেফতার করেছে ইডি (ED)। তার আগে পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকেও। প্রাক্তন মন্ত্রীর দফতর ও বাড়িতে তল্লাশি করা হয়েছিল। এর পর তাঁকে জিজ্ঞাসাবাদের পর হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীরা দাবি করেছেন, অয়ন শীলের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু তথ্য মিলেছিল। তাতে এই মামলায় আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল।

মূলত, কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত চালাচ্ছে ইডি (ED) ও সিবিআই। আর দিন যত এগোচ্ছে এক এক করে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্বের বিরুদ্ধে পদক্ষেপ করছে কেন্দ্রীয় সংস্থা। এই মামলায় আর কারা জড়িত তা জানার চেষ্টাও চালানো হচ্ছে। এদিকে রথীন ঘোষকে জেরা করে নতুন কোনও তথ্য পাওয়া যায় কি না, সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

দেখুন অন্য খবর :

Latest News

তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, গুঁড়িয়ে গেল বাড়ির একাংশ! ১০০ মিটার দূরে ছিটকে পড়ল দরজা জানলা

ওয়েব ডেস্ক : শুক্রবার বেলায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) পূর্বের উত্তরভাগ লালপোলের কাছে তৃণমূল নেতা দ্বিজেল মণ্ডলের বাড়িতে...

More Articles Like This