NEET-এর নতুন দিনক্ষণ ঘোষণা করল এনটিএ, কবে হবে পরীক্ষা?

Must Read

ওয়েব ডেস্ক : নিট পরীক্ষার (NEET Exam) নতুন দিনক্ষণ প্রকাশ করল এনটিএ (NTA) বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। চলতি বছর গত ৩ মে ডাক্তারির এই প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগের কারণে গোটা পরীক্ষা বাতিল হয়। এর পরেই জানানো হয়েছিল, আবার পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। তার পরেই নতুন দিনক্ষণ ঘোষণা করা হল এনটিএ-র তরফে জানানো হয়েছে, আগামী ২১ জুন ভারতে হবে নিট পরীক্ষা।

মূলত, গত ৩ মে নিট ইউজির পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) (NTA)। প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা বসেছিলেন। সমস্যা শুরু হয় রাজস্থানে। পরীক্ষা অন্তত একমাস আগে কিছু ছাত্র-ছাত্রীর হাতে একটি সম্ভাব্য প্রশ্নপত্র চলে আসে।

আরও খবর : সত্যি হল আশঙ্কা! বাড়ল পেট্রল-ডিজেলের দাম

অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বিশাল বনশনের বলেছিলেন, সম্ভাব্য প্রশ্নপত্রে ৪১০টি প্রশ্ন ছিল। পরীক্ষার পরে দেখা যায় ১২০টি রসায়ন প্রশ্ন আসল প্রশ্নের সঙ্গে মিলে গেছে। মিলে গেছে উত্তরের অপশনও। অপর একটি একটি সূত্রের খবর, সম্ভাব্য প্রশ্নপত্রের ২৯১ টি প্রশ্নের মধ্যে ১৩৫টি প্রশ্নপত্রের সঙ্গে হুবহু এক।

এর পরেই জোর বিতর্ক শুরু হয়েছিল। রাহুল গান্ধী থেকে অরবিন্দ কেজরিওয়াল একে একে সবাই সরব হন এ নিয়ে। তার পরেই পরীক্ষা বাতিল করা হয়। এই প্রশ্ন ফাঁসের তদন্ত দেওয়া হয়েছিল সিবিআইকে। সঙ্গে জানানো হয়েছিল। পড়ুয়াদের ফের পরীক্ষায় বসতে হবে। তার পরেই ২১ জুন ফের দেশজুড়ে পড়ুয়ারা ডাক্তারির এই প্রবেশিকা পরীক্ষায় (Medical entrance exam) বসতে চলেছে। এদিকে এনটিএ আগেই জানিয়েছিল, নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য নতুন করে আবেদন করতে হবে না। কোনও ফিও দিতে হবে না। আগের পরীক্ষার জন্য দেওয়া অর্থও ফেরত দেওয়া হবে। আর নতুন করে পরীক্ষার জন্য কবে থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

দেখুন অন্য খবর :

Latest News

বায়ার্নের পাঁচ গোল, প্রত্যাবর্তনে চার গোল ম্যান ইউয়ের

ওয়েব ডেস্ক: ২০২৩ সালের ১২ ডিসেম্বর শেষবার ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) আসর বসেছিল।...

More Articles Like This