33.3 C
Kolkata

ডিএ বাড়ালেন মুখ্যমন্ত্রী বিজয়! কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারিরা

Must Read

ওয়েব ডেস্ক : গত ১০ মে তামিলনাড়ুর (Tamilnadu) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন টিভিকে (TVK) প্রধান বিজয় (Vijay)। ক্ষমতায় আসার পর মহার্ঘ ভাতা (DA) দুই শতাংশ বৃদ্ধি করলেন তিনি। তিনি জানিয়েছেন, রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন। কর্মীদের পরিবারের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এতদিন তামিলনাড়ুর (Tamilnadu) সরকারি কর্মচারীরা (Government Employees) ৫৮ শতাংশ হারে ডিএ পেতেন। এবার দুই শতাংশ বাড়িয়ে তা ৬০ শতাংশ করা হল। মূলত, কেন্দ্রীয় সরকারও মহার্ঘ ভাতা ৫৮ শতাংশ ৬০ করা হয়েছিল। এবার সেই হারেই ডিএ পাবেন তামিলনাড়ুর সরকারি কর্মীরা। ২০২৬ সালে ১ জানুয়ারি থেকেই এই ডিএ চালু হবে বলে জানিয়েছেন। এই বৃদ্ধির কারণে নতুন সরকারের খরচ হবে ১২৩০ কোটি টাকা। এছাড়া আরও উন্নয়নমূলক প্রকল্প চালু করার কথাও বলেছেন তিনি।

আরও খবর : রাহুল ঘনিষ্ঠ নন, কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন

অন্যদিকে মহার্ঘ ভাতার দিক থেকে তামিলনাড়ুর থেকে অনেকটা পিছিয়ে পশ্চিমবঙ্গ (West Bengal)। কারণ রাজ্যের সরকারি কর্মী পেতেন ১৮ শতাংশ হারে ডিএ (DA)। গত ফেব্রুয়ারিতে তা ৪ শতাংশ বাড়ানোর কথা জানানো হয়েছিল। তবে এ নিয়ে সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়নি। তবে এটাও যদি কার্যকর হয়, তার পরেও ফারাক থাকবে ৩৮ শতাংশ।

উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসন পেয়েছিল বিজয়ের (Vijay) দল। তবে সরকার গড়ার জন্য বিরোধী কিছু দলের সঙ্গেও হাত মেলাতে হয় তাঁকে। আর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে তামিলনাড়ুর সরকারি কর্মচারিদেরকে খুশির খবর দিলেন নতুন মুখ্যমন্ত্রী।

দেখুন অন্য খবর :

Latest News

নিম্নচাপের জেরে আজ থেকেই বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আজ, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,...

More Articles Like This