35 C
Kolkata

রেশন দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা ব্যবসায়ী বসন্ত কুমার সরাফের

Must Read

ওয়েব ডেস্ক : রেশন দুর্নীতি মামলায় (Ration Scam Case) এবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ইডি (ED) দফতরে হাজিরা দিলেন কলকাতার ব্যবসায়ী বসন্ত কুমার সরাফ। বৃহস্পতিবার দুপুরে তিনি ইডি দফতরে গিয়েছেন বলে খবর। সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছে। মূলত, রেশন দুর্নীতি মামলায় বসন্ত কুমার সরাফের নাম উঠে এসেছিল। তার পর থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সক্রিয় হয়েছিলেন।

চলতি বছরের ১০ এপ্রিল কলকাতা ও হাওড়া-সহ বসন্ত কুমার সরাফের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED)। তাঁর বাড়ি, অফিস এবং ব্যবসায়িক সংযোগ থাকা বিভিন্ন জায়গায় একযোগে অভিযান চালানো হয়েছিল বলে ইডি সূত্রে খবর।

আরও খবর : ‘আমার অনেক কাজ, ভাবার সময় নেই, ‘মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে’ প্রসঙ্গে স্পষ্ট জবাব শুভেন্দুর

তদন্তকারীরা এই বিষয় নিয়ে দাবি করেছিলেন, রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam Case) সংক্রান্ত একাধিক নথি ও তথ্য হাতে আসার পরই বসন্ত কুমার সরাফের নাম উঠে আসে। সেই সূত্র ধরেই শুরু হয় তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এর পরেই পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি (ED)।

উল্লেখ্য, এই রেশন দুর্নীতি মামলায় এর আগেই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)-সহ একাধিক ব্যক্তি। মামলার তদন্তে আর্থিক লেনদেন, ব্যবসায়িক যোগসূত্র এবং সম্পত্তির নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দেখুন অন্য খবর :

 

Latest News

ভারতীয়রা আদৌ দেখতে পারবেন ফুটবল বিশ্বকাপ?

ওয়েব ডেস্ক : জুন মাসের ১১ তারিখ থেকে শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football World Cup 2026)। ৪৮টি...

More Articles Like This