ওয়েব ডেস্ক : তপসিয়ায় (Topsia) অগ্নিকাণ্ডের ঘটনায় বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। এবার সমস্ত অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু তাই নয়, জলের লাইনও কেটে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, তিলজলা থানা এলাকার তপসিয়ায় যে কারখানায় আগুন লেগেছিল, তা নির্মিত হয়েছে অবৈধভাবে। আর তা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মূলত, এই অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরেই কারখানার মালিককে গ্রেফতার করেছে পুলিশ (Police)। বুধবার নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari) বলেছেন, তিলজলার ঘটনায় একটি কমিটি গঠন করা হয়েছিল। সকালে তার রিপোর্ট পেয়েছেন। রিপোর্টে যা রয়েছে তা কলকাতার ক্ষেত্রে অশনিসঙ্কেত।
আরও খবর : CBSE দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ, পাসের হার ৮৫.২০ শতাংশ
মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ওই কারখানার কোনও বিল্ডিং প্ল্যান ছিল না। আগুন থেকে সুরক্ষার নিরাপত্তাও ছিল না। অবৈধভাবে এই কারখানা চলছিল। সরকার এই বিষয়ে পদক্ষেপ করেছে। কারখানার মালিকদের গ্রেফতার করা হয়েছে। কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া বলেছেন, কসবা, তিলজলা, মোমিনপুর, ইকবালপুর এলাকায় যে সব অবৈধ কারখানা রয়েছে সেগুলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয়েছে। সিইএসসি-কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুভেন্দু আরও বলেছেন, একদিনের মধ্যে অবৈধ্য পরিকাঠামো ভেঙে দিতে হবে। পুর ও নগরোন্নয়ন সচিবকে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন যাতে কেটে দেওয়া হয়, পুরসভাকে তেমন নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। যাঁরা বেআইনি কাজ করছেন, তাঁদেরকে শুধরে যাওয়ার কথা বলেছেন শুভেন্দু (Suvendu Adhikari)।
দেখুন অন্য খবর :
