33.9 C
Kolkata

বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হবে কেকেআরের প্রথম একাদশ?

Must Read

ওয়েব ডেস্ক : বুধবার রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্লে অফে উঠতে গেলে আজকের ম্যাচ জিততেই হল কেকেআর-কে (KKR)। আর এদিকে কলকাতাকে হারাতে পারলে ১৬ পয়েন্টে পৌঁছবে বিরাট কোহলিরা (Virat Kohli)। ফলে আজ দু’দলই ম্যাচ জিততে চাইবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এদিন কোন দল নিয়ে নামবেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)?

বলে রাখা দরকার, সম্প্রতি ক্র্যাচ পড়ে হাঁটতে দেখা গিয়েছিল বরুণ চক্রবর্তীকে (Varun Chakaravarthy)। তাঁর পায়ে চোট রয়েছে বলে খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজ কি তিনি খেলতে পারবেন? অন্যদিকে ভালো ফর্মে রয়েছেন বেঙ্গালুরু (RCB)। ক্রুণাল পাণ্ড্য, জেকব বেথেল, দেবদত্ত পডিক্কলেরাও ভালো ফর্মে রয়েছেন। আর দু’ম্যাচ রান না পাওয়া বিরাট, আজ পারফর্ম করতে চাইবেন। অন্যদিকে জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ডের মতো ক্রিকেটারদের নিয়েও সতর্ক থাকতে হবে রাহানের দলকে।

আরও খবর : না ফেরার দেশে টুটু বসু, অভিভাবকহীন মোহনবাগান…

কলকাতাকে আজ আরসিবির বোলিং অ্যাটাককে নিয়েও করতে হবে পরিকল্পনা। কারণ একদিকে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভুবনেশ্বর কুমার। গত ১১ ম্যাচে ২১টি উইকেট নিয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই চার উইকেট নিয়েছিলেন। এছাড়া জশ হেজলউড ও রাসিখ সালামেরাকেও পরিকল্পনার মধ্যে রাখতে হবে রাহানেকে। ফলে আজ কেকেআরের চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

তবে আজ কেকেআরের (KKR) প্রথম একাদশে খুব একটা পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। ওপেন রবেন রাহানে ও ফিন অ্যালন। তিনে নামবেন অঙ্গরিশ রঘুবংশী। চার নম্বরে নামবেন ক্যামেরন গ্রিন। পাঁচ নম্বরে খেলবেন রভম্যান পাওয়েল। ছয় ও সাত নম্বরে দেখা যেতে পারে মণীশ পাণ্ডে ও রিঙ্কু সিংকে। আট নম্বরে থাকবেন সুনীল নারিন। আর বোলারদের মধ্যে থাকবেন বৈভব অরোরা, অনুকূল রায় এবং কার্তিক ত্যাগী। এদিকে এদিন যদি বরুণ না খেলেন তাহলে প্রশান্ত সোলাঙ্কি সুযোগ পেতে পারেন। আর ইমপ্যাক্ট সাব হিসাবে রাখা হতে পারে সার্থক রঞ্জনকে।

দেখুন অন্য খবর :

Latest News

‘১৫ বছর থমকে উন্নয়ন’, মমতাকে সম্মান জানিয়েও ক্ষোভ উগড়ে দিলেন রচনা

নয়াদিল্লি: ‘১৫ বছর রাজ্যে থমকে উন্নয়ন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘সম্মান’ জানিয়েও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশংসায় রচনা বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This