35.8 C
Kolkata

গ্রেফতার বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়

Must Read

কলকাতা: গ্রেফতার বাংলা পক্ষের (Bangla Pokkh) প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee Arrested)।দেশপ্রিয় পার্ক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছে থেকে ২৪ রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ। ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ ছিল। নির্বাচন কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল।

বিধানসভা নির্বাচনে EVM নিয়ে প্রশ্ন তুলেছিলেন গর্গ। রাতে সিল করে রাখার পরও, ‘ভোটগণনার সময় EVM খারাপ হচ্ছে কেন’, প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁকে বলতে শোনা যায় নির্বাচন কমিশনের কিছু পরিকল্পনা রয়েছে”। ভোট দিয়ে বেরনোর আগে ভাল করে ভিভিপ্যাট দেখে নিতেও পরামর্শ দিয়েছিলেন গর্গ। তা এই মন্তব্যের প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়। বাংলা পক্ষের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কলকাতা উত্তরের ডিইও স্মিতা পান্ডে। সেই এফআইআরের ভিত্তিতেই এদিন সকালে গ্রেফতার করা হয় গর্গকে।গর্গকে গ্রেফতারের সময় তাঁর পার্সোনাল সিকিউরিটি অফিসার (PSO)-র কাছ থেকে ২৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। কলকাতা উত্তরের ডিইও-র অভিযোগের ভিত্তিতে এদিন গর্গকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: কৃষ্ণনগর–আমঘাটা রুটে দুই নতুন জোড়া ট্রেন… কবে থেকে মিলবে পরিষেবা?

Latest News

ইজরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত হল সংঘর্ষবিরতি চুক্তি

ওয়েব ডেস্ক : আমেরিকার (America) মধ্যস্থতায় ইজরায়েল (Israel) ও লেবাননের (Lebanon) মধ্যে স্বাক্ষরিত হল সংঘর্ষবিরতি চুক্তি। এই সমঝোতা অনুযায়ী,...

More Articles Like This