14.7 C
New York

ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Must Read

ওয়েব ডেস্ক : নবান্নতে (Nabanna) প্রথম ক্যাবিনেট মিটিং (Cabinet Meeting) থেকে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সংবিধান মেনে পশ্চিমবঙ্গ (West Bengal) ভারতের আইনে যুক্ত হল বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি এদিন তৃণমূল সরকারের সমালোচনাও করেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।

এদিন ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তৃণমূল কংগ্রেসের সরকারের সমালোচনা করে বলেন, ‘আমরা আশ্চর্য হয়ে গিয়েছি পশ্চিমবঙ্গে এখনও কার্যকর করা হয়নি ভারতীয় ন্যায় সংহিতা (BNS) আইন। সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আগের সিআরপিসি-আইপিসি চলছিল।’

আরও খবর : ‘ফসলবিমা যোজনা থেকে বেটি বাঁচাও-বেটি পড়াও’, একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

এর পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari) ঘোষণা করেন, “আজ থেকে সংবিধান মেনে বিএনস (BNS) তথা ভারতীয় ন্যায় সংহিতায় যুক্ত হল পশ্চিমবঙ্গ। আগের সিআরপিসি-আইপিসি আইন আর থাকল না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হল। ক্যাবিনেটের প্রথম দিনেই এর ছাড়পত্র দেওয়া হল।”

এদিন এই সাংবাদিক সম্মেলন থেকে পশ্চিমবঙ্গকে আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হওয়ার কথাও ঘোষণা করেছেন শুভেন্দু। এছাড়া মুখ্যমন্ত্রী বলেন, “এর সঙ্গে সঙ্গে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ফসলবিমা যোজনা, পিএম শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও-বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা ৩.০ এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিমে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম।”

দেখুন অন্য খবর :

Latest News

অভিষেকের জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হল

কলকাতা: রাজ্যে ১৫ বছর পর ঘটেছে পালাবদল। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে একের এক প্রশাসনিক সংস্কারের কাজে হাত দিয়েছেন শুভেন্দু...

More Articles Like This