জনগণনা প্রক্রিয়া শুরুতে নড়েচড়ে নতুন সরকার

Must Read

কলকাতা: রাজ্যে জনগণনা প্রক্রিয়া (Census) নিয়ে বড় পদক্ষেপ করল নতুন সরকার। সোমবার নবান্নে (Nabanna) মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী জনগণনার কাজ কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে পূর্বতন সরকারের বিরুদ্ধে জনগণনা প্রক্রিয়া আটকে দেওয়ার অভিযোগও তুলেছে নতুন প্রশাসন।

সরকারি সূত্রে দাবি, অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে জনগণনা সংক্রান্ত একটি নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে রাজ্যে পাঠানো হয়েছিল। কিন্তু সেই নির্দেশ দীর্ঘদিন কার্যকর করা হয়নি। অভিযোগ, বিগত সরকার জনগণনার প্রক্রিয়া আটকে দেওয়ার চেষ্টা করেছিল।

আরও পড়ুন: নবান্নে শুভেন্দুর প্রথম ক্যাবিনেট, ৬ বড় সিদ্ধান্তে জোর ডবল ইঞ্জিন সরকারের

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, ২০২৫ সালের ১৬ জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের পাঠানো নির্দেশিকা অনুযায়ী সোমবার থেকে সেই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় সমন্বয় এবং প্রস্তুতির কাজও শুরু হয়েছে বলে খবর।

রাজনৈতিক মহলের মতে, নতুন বিজেপি সরকার প্রশাসনিক ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে সমন্বয় বাড়ানোর বার্তাই দিতে চাইছে। জনগণনা প্রক্রিয়া দ্রুত কার্যকর করার সিদ্ধান্ত সেই দিকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Latest News

মৃত্যুর আগে ছেলেকে একবার দেখতে চেয়েছিলেন মা, হল না দেখা! মৃত্যুর পর ৫ ঘণ্টার প্যারোলে চিন্ময় কৃষ্ণ দাস

কলকাতা: ছেলেকে শেষবার চোখের দেখা দেখার ইচ্ছা ছিল মায়ের। কিন্তু সেই ইচ্ছা পূরণ হল না। দীর্ঘদিন ধরে জেলে বন্দি বাংলাদেশের...

More Articles Like This