19.3 C
New York

রবিবার সূর্যদেবের কৃপায় কার ভাগ্য খুলবে?

Must Read

ওয়েব ডেস্ক: রবিবার দিনটি জ্যোতিষশাস্ত্রে (Astrology) বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিন সূর্যদেবের আরাধনা করলে জীবনে মান-সম্মান, প্রতিপত্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। কালকের দিনটি কোন রাশির জন্য শুভ, আর কার জন্য সতর্কবার্তা নিয়ে আসছে (Horoscope Today)? দেখে নিন মেষ থেকে মীন, সব রাশির বিস্তারিত রাশিফল (Rashifol)।

মেষ রাশি
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের প্রশংসা হবে। তবে আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। পুরনো কোনও বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে আনন্দ বজায় থাকবে।

বৃষ রাশি
রবিবারটি আপনার জন্য ইতিবাচক। ব্যবসায় লাভের সুযোগ তৈরি হবে। তবে শারীরিক ক্লান্তি কিছুটা ভোগাতে পারে। পরিবারে সুখ-শান্তি থাকবে এবং শুভ সংবাদ পেতে পারেন।

মিথুন রাশি
কিছু বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। হঠকারিতায় বড় সিদ্ধান্ত নেবেন না। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। অযথা বিতর্ক এড়িয়ে চলাই ভালো।

আরও পড়ুন: শনি জয়ন্তীতে চার রাশির ভাগ্যে বিরাট পরিবর্তন, কর্মে উন্নতির যোগ

কর্কট রাশি
পরিস্থিতির উন্নতি হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে।

সিংহ রাশি
দিনটি শক্তিশালী ও আত্মবিশ্বাসে ভরপুর থাকবে। শত্রুদের ওপর প্রভাব বজায় থাকবে। তবে স্বাস্থ্য নিয়ে অসতর্ক হবেন না। ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি
সৃজনশীল কাজের জন্য সময় অনুকূল। নতুন কোনও পরিকল্পনা শুরু করতে পারেন। সন্তানদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে রাগ নিয়ন্ত্রণে রাখুন।

তুলা রাশি
সুখ-স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেলেও পারিবারিক বিষয়ে কিছু মতবিরোধ হতে পারে। ব্যবসায় সাফল্য মিলবে। বিদেশযাত্রার পরিকল্পনাও সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি
সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আসতে পারে। তবে স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া ভালো।

ধনু রাশি
আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। জুয়া, লটারি বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। লাল রঙের কোনও বস্তু সঙ্গে রাখলে শুভ ফল মিলতে পারে।

মকর রাশি
দিনটি সাফল্যে ভরপুর। সমাজে সম্মান বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে। চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন। বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনাও হতে পারে।

কুম্ভ রাশি
কর্মব্যস্ততা বাড়বে। একসঙ্গে অনেক কাজের চাপ মানসিক ক্লান্তি আনতে পারে। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় থাকবে। বড় কেনাকাটার আগে ভালোভাবে চিন্তা করুন।

মীন রাশি
দিনটি অত্যন্ত শুভ। আয়ের নতুন পথ খুলতে পারে। পুরনো বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে সুখবর বা উপহার পেতে পারেন। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। ভ্রমণের যোগও রয়েছে।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Latest News

ঘরের ছেলে এখন মুখ্যমন্ত্রী! শান্তিকুঞ্জে ফিরতেই শুভেন্দুর জন্য রাজকীয় ভোজ, পাতে ছিল ইলিশ থেকে মুরগির মাংস

পূর্ব মেদিনীপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী এখন কাঁথির (Kanthi) ‘ঘরের ছেলে’। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ...

More Articles Like This