চন্দ্রনাথ রথের ঘটনায় গ্রেফতার তিন জন শার্প শুটার

Must Read

ওয়েব ডেস্ক : শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনে গ্রেফতার (Arrest) করা হল তিন জন শার্প শুটারকে। উত্তরপ্রদেশ (Uttarpradesh) থেকে গ্রেফতার করা হয় তাঁদের। জানা যাচ্ছে, গ্রেফতারের পর তাঁদেরকে নিয়ে আসা হয়ে কলকাতা। সোমবার তাঁদের তোলা হতে পারে আদালতে।

মূত গত ৬ মে মধ্যমগ্রামে চন্দ্রনাথ (Chandranath Rath) উপর হামলা চালিয়েছিল দুস্কৃতিরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে এবং তাঁর গাড়ি চালকের উপর হামলা চালানো হয়েছিল। এই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের। গাড়ির চালক এখনও হাসপাতালে ভর্তি। এই ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। তার পরেই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছিল। আর এই ঘটনার তদন্তে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তদন্তকারীরা।

আরও খবর : রাজ্যে প্রশাসনিক স্তরে বড় রদবদল!

এর মধ্যেই তদন্তকারীরা জানতে পেরেছিলেন, আততায়ীরা ইউপিআই পেমেন্টের মাধ্যমে টোলপ্লাজায় টাকা দিয়েছিল। সেই সূত্র ধরেই তদন্তকারীরা পৌঁছন উত্তরপ্রদেশে (Uttarpradesh)। এর পরেই উত্তরপ্রদেশ থেকে দু’জন এবং বক্সার থেকে একজন শার্প শুটারকে গ্রেফতার করা হয়েছিল। কে বা কারা তাদেরকে সুপারি দিয়েছিল, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, এই হত্যায় যে গাড়ি ব্যবহার করা হয়েছিল তা বালি টোল প্লাজা হয়ে মধ্যমগ্রামে ঢুকেছিল। ইউপিআইয়ের মাধ্যমে টোলও কেটেছিল আততায়ীরা। এর পরেই জানা গিয়েছিল, গাড়িটি ঝাড়খণ্ডের। এছাড়া যে অ্যাকাউন্ট থেকে টোল দেওয়া হয়েছিল সেটি কার? তার খোঁজও চালাচ্ছেন তদন্তকারীরা। খুনের মোটিভ নিয়েও ভাবাচ্ছে তদন্তকারীদের। আরও তদন্ত করা হচ্ছে, চন্দ্রনাথের সঙ্গে পূর্বে কারোর বিবাদ ছিল কি না।

দেখুন অন্য খবর :

Latest News

মৃত্যুর আগে ছেলেকে একবার দেখতে চেয়েছিলেন মা, হল না দেখা! মৃত্যুর পর ৫ ঘণ্টার প্যারোলে চিন্ময় কৃষ্ণ দাস

কলকাতা: ছেলেকে শেষবার চোখের দেখা দেখার ইচ্ছা ছিল মায়ের। কিন্তু সেই ইচ্ছা পূরণ হল না। দীর্ঘদিন ধরে জেলে বন্দি বাংলাদেশের...

More Articles Like This