মাতৃদিবসে ছেলের হাতেই……! চাঞ্চল্য উত্তরপ্রদেশে

Must Read

ওয়েব ডেস্ক : ভয়াবহ ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশে (Uttarpradesh)। মাতৃদিবসেই (Mother’s Day) ছেলের হাতে খুন হতে হল ‘মা’কে। এমনকি ছোট ভাইকেও ছাড়ল না দাদা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, পৈতৃক সম্পত্তির লোভে মাতৃদিবসের দিনে নিজের মাকে গুলি করে খুন করল ছেলে।

১০ মে, বিশ্বজুড়ে পালিত হচ্ছে মাতৃদিবস। মায়েদের আত্মত্যাগকে কুর্নিশ জানাচ্ছে সন্তানেরা। কিন্তু এই বিশেষ দিনেই ভয়ংকর কাণ্ড ঘটিয়ে দিলেন যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দায় (Banda)। জানা গিয়েছে, পৈতৃক সম্পত্তি কে নিয়ে মা-ভাইয়ের সঙ্গে সমস্যা চলছিল রাজকিশোর গুপ্ত নামে এক ব্যক্তির।

আরও খবর : সোমবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে দেশ

এই ঝামেলা এদিন চরমে ওঠে। এর পরেই বন্দুক নিয়ে মা ও ভাইকে নৃশংসভাবে হত্যা করে রাজকিশোর। গুলির শব্দ পেয়ে ছুটে এসেছিলেন স্থানীয়রা। তারা বিষয়টি দেখে হতবাক হয়ে পড়েন। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যাচ্ছে, সম্পত্তি বিক্রি নিয়ে মা ও ভাইয়ের উপর ক্ষোভ ছিল হত্যাকারীর।

ঘটনার পর রক্তাক্ত মা ও ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন প্রতিবেশীরা। তবে শেষ রক্ষা হয়নি। এদিকে ঘটনার পরেই পলাতক রাজকিশোর। এদিকে পুলিশ (Police) ঘটনার তদন্ত শুরু করেছে। রাজকিশোরের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। অন্যদিকে দেহগুলিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

দেখুন অন্য খবর :

Latest News

রাতভর বৃষ্টিতে ফের বিপর্যয়, বালাসনের স্রোতে ভাসল দুধিয়ার সেতু

ওয়েব ডেস্ক : রাতভর বৃষ্টির পর ফের বিপর্যয়ের ছবি উত্তরবঙ্গে (North Bengal)। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে...

More Articles Like This