রাজ্যে প্রশাসনিক স্তরে বড় রদবদল!

Must Read

কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক স্তরেও শুরু হল বড়সড় রদবদল। মুখ্যমন্ত্রীর দফতরে যুগ্ম সচিব পদে নিয়োগ করা হল দুই আইএএস আধিকারিককে। রবিবার নবান্ন (Nabanna) থেকে বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯ ব্যাচের আইএএস অফিসার পি প্রমথকে মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিব পদে আনা হয়েছে। এতদিন তিনি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জেলাশাসকদের কী কী বার্তা দেবেন? জানুন এই ভিডিয়োয়

অন্যদিকে, ২০২০ ব্যাচের আইএএস আধিকারিক নবনীত মিত্তলকেও মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। তিনি এতদিন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন।

প্রসঙ্গত, শনিবারই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। তার মধ্যেই এই রদবদলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার নবান্নে যাওয়ার কথা শুভেন্দুর। দুপুরে প্রশাসনিক বৈঠকও করার কথা রয়েছে তাঁর। সেই বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই নবান্নের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন।

রবিবার দুপুরে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং হাওড়া পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী নবান্নে পৌঁছে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন। তাঁদের সঙ্গে ছিলেন পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকও।

নবান্ন চত্বরে কোথায় কী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, মুখ্যমন্ত্রীর চলাচলের রুট, সভাঘরের নিরাপত্তা— সবকিছু খুঁটিয়ে পর্যালোচনা করা হয়। পরে নবান্নের সভাঘরে নিরাপত্তা সংক্রান্ত একটি জরুরি বৈঠকও করেন দুই পুলিশ কমিশনার। নতুন সরকারের প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন জোর তৎপরতা শুরু হয়েছে রাজ্য প্রশাসনের অন্দরে।

Latest News

রাতভর বৃষ্টিতে ফের বিপর্যয়, বালাসনের স্রোতে ভাসল দুধিয়ার সেতু

ওয়েব ডেস্ক : রাতভর বৃষ্টির পর ফের বিপর্যয়ের ছবি উত্তরবঙ্গে (North Bengal)। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে...

More Articles Like This