11.5 C
New York

বিক্ষিপ্ত বৃষ্টি গরমের হাত থেকে স্বস্তি দিয়েছে বঙ্গবাসীকে, দুই বঙ্গেই বাড়বে বৃষ্টি

Must Read

ওয়েবডেস্ক- মে মাস পড়লেও এখনও পর্যন্ত সেই চাঁদিফাটা গরম (Heat)  পড়েনি। ফলে অনেকটাই স্বস্তিতে বাংলার মানুষ। গলদঘর্ম হওয়া থেকে একটু হলেও স্বস্তি দিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি (Scattered Rains) আর কালবৈশাখী (Kalbaisakhi) । ফের বঙ্গোপসাগরে (Bay Of Bengal)  নতুন করে নিম্নচাপ (Low Pressure)  তৈরির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর।

ফলে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই বৃষ্টির বাড়তে পারে বলে পূর্বাভাস। এই মুহূর্তে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। সেই সঙ্গে পূর্ব বিহারের উপর ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। সেইসঙ্গে তৈরি হয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।

সেই কারণেই গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, ১২ মে মঙ্গলবার বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় বৃষ্টি বাড়বে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ঝড়ের দাপট বেশি থাকতে পারে। কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

আরও পড়ুন-  বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, চিফ হুইপ ফিরহাদ হাকিম

রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানা গেছে। তবে মঙ্গলবার থেকে ফের আবহাওয়া বদলাতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। ফলে এখনই অস্বস্তিকর গরম বাড়ার কোনও সম্ভাবনা নেই। কলকাতাতেও (Kolkata Weather Update) আপাতত স্বস্তির আবহাওয়া থাকবে। শহরের তাপমাত্রা এখন অনেকটাই স্বাভাবিকের নিচে।

কলকাতা শহরে তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া থাকবে। ১০ ও ১১ মে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১২ মে থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি আরও বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে আগামী সপ্তাহে ও বৃষ্টি ও মেঘলা আবহাওয়া থাকবে বাংলায়। নতুন নিম্নচাপ তৈরি হলে মঙ্গলবারের পর থেকে ফের ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে। ফলে তীব্র গরমের হাত  থেকে স্বস্তি মিলবে রাজ্যবাসীর।

Latest News

ইউনুসের আমলে সাংবাদিকদের উপর মাত্রাছাড়া নির্যাতন, গর্জে উঠল ‘নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট’ 

নিজস্ব প্রতিবেদক-  বাংলাদেশে (Bangladesh) গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয় ২০২৪ সালের ৫ আগস্ট। মসনদে বসে ইউনুস সরকারের (Yunus...

More Articles Like This