41.3 C
Kolkata

বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, চিফ হুইপ ফিরহাদ হাকিম

Must Read

কলকাতা: শনিবারই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এদিন রাতেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার নাম জানিয়ে দিল তৃণমূল। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক হিসাবে দায়িত্ব দেওয়া হল ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় তৃণমূলের।ভোটে রাজ্যে বিজেপি ক্ষমতা দখলের পর বিরোধী দলে এসেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভায় বিরোধী আসনে বসবেন তৃণমূলের জয়ী বিধায়করা। শনিবার রাতে দলীয় সূত্রে জানা গিয়েছে, বালিগঞ্জের জয়ী প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় হচ্ছেন বিরোধী দলনেতা। আরেক প্রাক্তন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিমকে চিফ হুইপ অর্থাৎ মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও ধনেখালির অসীমা পাত্র হচ্ছেন উপ দলনেতা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন।

আরও পড়ুন: মমতার সাদা চেয়ার চলে গেল বিরোধী দলের ঘরে, নতুন কুর্সিতে বসবেন শুভেন্দু

২৯৩ আসনের (ফলতা বিধানসভা কেন্দ্র বাদে) মধ্যে তারা জিতেছে মাত্র ৮০টি আসন। ২০৭টি আসন জিতে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছে বিজেপি। শনিবারই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এদিন রাতেই বিরোধী তৃণমূল নিজেদের পরিষদীয় দল ঘোষণা করল। এই মুহূর্তে দলের সবচেয়ে বর্ষীয়ান ও বিধানসভা পরিচালনার কাজে অভিজ্ঞ শোভনদেব চট্টোপাধ্যায়কেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে উপ দলনেতা হিসেবে কাজ করবেন তিনবারের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্র।

Latest News

লখনউয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল নামখানার যুবকের, শোকে স্তব্ধ পরিবার

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttarpradesh) লখনউয়ে (Lucknow) ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নামখানার (Namkhana)বাসিন্দা...

More Articles Like This