‘আর কেউ বিজেপির বিরুদ্ধে টিকতে পারবে না,’ রাহুলের মন্তব্যে ভাঙনের মুখে INDIA জোট?

Must Read

ওয়েব ডেস্ক: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিরোধী শিবিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে কংগ্রেসের (Congress) সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান এবং নেতৃত্বের কিছু মন্তব্য ঘিরে ‘ইন্ডিয়া’ জোটের (INDIA Alliance) ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। জোটের অন্যতম প্রধান শরিক ডিএমকের সঙ্গে দূরত্ব বৃদ্ধি, বাংলায় বিজেপির জয়ের পর কংগ্রেসের একাংশের প্রতিক্রিয়া এবং রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্য— সব মিলিয়ে বিরোধী ঐক্যে ফাটলের ইঙ্গিত স্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

শুক্রবার হরিয়ানার এক জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেন, “বিজেপির বিরুদ্ধে লড়াইটা আদর্শের লড়াই। একদিকে বিজেপি ও আরএসএসের ঘৃণা এবং বিভাজনের রাজনীতি, অন্যদিকে কংগ্রেসের ভালোবাসা ও ঐক্যের আদর্শ।” একইসঙ্গে নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে রাহুলের অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশন সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে ভোটে প্রভাব ফেলছে। তাঁর দাবি, “হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো এবার বাংলা ও অসমেও ভোট চুরি হয়েছে।”

আরও পড়ুন: INDIA জোটে বড়সড় ফাটল! কংগ্রেসের হাত ছাড়ল এই দল, দেখুন বিরাট আপডেট

তবে রাহুল গান্ধীর বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল বিজেপিকে হারানোর প্রশ্নে তাঁর মন্তব্য। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “কংগ্রেস ছাড়া আর কোনও দল বিজেপিকে হারাতে পারবে না। একমাত্র কংগ্রেসই বিজেপিকে হারাবে।” এই মন্তব্যের পর থেকেই জোটের শরিকদের একাংশের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি। বিরোধী শিবিরের প্রশ্ন, তাহলে কি কংগ্রেস নিজেদের একক শক্তিকেই সামনে রাখতে চাইছে? জোট রাজনীতির পরিবর্তে কি কংগ্রেস ফের একক লড়াইয়ের রাস্তায় হাঁটছে? এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভবিষ্যতে ‘ইন্ডিয়া’ জোট আদৌ অটুট থাকবে কি না।

দেখুন আরও খবর:

Latest News

‘ভারত গণতন্ত্রের জননী’, আন্দোলনের আবহেই রাজধানীতে দাঁড়িয়েই বার্তা মোদির

ওয়েব ডেস্ক : দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন দিল্লিতে চাপানউতোর তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক মঞ্চে ভারতের গণতন্ত্র ও অর্থনৈতিক...

More Articles Like This