ওয়েবডেস্ক- ২০২৬ সালে শনি গ্রহের ( Shanidev) অবস্থান ও নক্ষত্র পরিবর্তনের কারণে ৩ বছর পর এক বিরল যোগ তৈরি হচ্ছে। শনিদেব বর্তমানে মীন রাশিতে অবস্থান করছেন, ২০২৬ সালে তিনি তিনবার তার নক্ষত্র পরিবর্তন করবেন। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী, এই পরিবর্তনের ফলে বিশেষ কিছু রাশির (Rashi) জাতকদের আয় ও প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। তিন রাশির ভাগ্য বদলাবে।
বৃষ রাশি: আপনার আয়ের ১১তম ঘরে শনির উপস্থিতিতে নতুন আয়ের উৎস খুলবে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন এবং সঞ্চয় বাড়বে। আর্থিক উন্নতি। অপ্রত্যাশিত অর্থলাভ। উত্তরাধিকারি সূত্রে অর্থপ্রাপ্তি হওয়ার যোগ তৈরি হয়েছে।
আরও পড়ুন- আজ থেকে পাঁচ রাশির জীবনে কর্মক্ষেত্রে বিরাট সাফল্য, বিকল্প আয়ের সুযোগও মিলতে পারে
মিথুন রাশি: কর্মজীবনে অভাবনীয় সাফল্য আসবে। পদোন্নতি বা নতুন চাকরির পাশাপাশি ব্যবসায় মোটা টাকা লাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। সঞ্চয় বাড়বে। বাড়ি-জমি ক্রয়ের সুযোগ তৈরি হবে।
কর্কট রাশি: ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ বা লটারির মতো আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। বেতন বাড়বে। ব্যবসায়ীরা ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
