10.4 C
New York

‘দিদি আপনি হারেননি’ কলকাতায় এসে মমতাকে প্রথম সাক্ষাতে এই কথা অখিলেশের

Must Read

ওয়েবডেস্ক– ছাব্বিশের বিধানসভা (2026 Assembly Election)  নির্বাচনে পরাজয় হয়েছে তৃণমূলের (Tmc) । মসনদ দখল করেছে বিজেপি (Bjp) । ভোটের পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)  সঙ্গে দেখা করতে এলেন সমাজবাদী পার্টির (সপা) নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav) । বৃহস্পতিবার দুপুরে কলকাতায় আসেন কালীঘাটে আসেন অখিলেশ। প্রথমে অভিষেকের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন তিনি। এর পর তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করেন অখিলেশ যাদব। বাড়ির প্রবেশ দ্বারেই মমতা এসে দাঁড়াতে অখিলেশ প্রথম বলেন, ‘আপনি হারেননি’। এর পর ঘরের ভিতরে প্রবেশ করেন তিনি। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সদ্য সমাপ্ত হয়েছে বাংলায় বিধানসভা ভোট। ২০০’র বেশি সিট নিয়ে বাংলায় পদ্মফুল ফুটিয়েছে পদ্ম শিবির। ১০০ ও আসন পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভোট পরবর্তী অখিলেশ যাদব মমতা সমর্থন জানিয়ে বলেছেন, ভোটে হারলেও তিনি হারেননি। তাদের এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

কী আলোচনা হতে পারে, এই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। এর আগে ২০২৪ সালের জুলাই মাসে অখিলেশ যাদব কলকাতায় এসে দলের শহিদ দিবসের সমাবেশে মমতার সঙ্গে তাঁকে মঞ্চে দেখা গিয়েছিল। এদিন গাড়ি থেকে তিনি প্রথমে জড়িয়ে ধরেন অভিষেককে। বললেন, তুমি খুব ভালো কাজ করেছ। এর পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের দিকে এগিয়ে যান। দরজার সামনেই ছিলেন তৃণমূল নেত্রী। তাঁকে উত্তরীয় পরিয়ে দিতে দিতেই অখিলেশ বলেন, দিদি আপনি হারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, মমতা অখিলেশ নিয়ে ঘরে বসেন।

আরও পড়ুন-  চন্দ্রনাথ রথের ঘটনার পরই নিরাপত্তা বাড়ছে শুভেন্দুর!

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন সামনে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাত্র তিনমাস আগে ‘ভোটকুশলী সংস্থা ‘ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (আই প্যাক) এর সঙ্গে চুক্তি করেছিল সমাজবাদী পার্টি। কিন্তু বুধবার হঠাৎ করেই সেই সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন অখিলেশ কুমার যাদব। ২০২৭ সালের গোড়ায় উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তৃতীয়বার ক্ষমতায় ফেরার লড়াইয়ে নামবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

 

 

Latest News

পালাবদলের পর আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর কাজ

কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। রাজ্যে পালাবদল হতেই কলকাতাবাসীর জন্য সুখ খবর।দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের জটে আটকে ছিল এই...

More Articles Like This