সরূপনগরে জয়ী তৃণমূল প্রার্থীর উপরে হামলা, গাড়ি ভাঙচুর, আক্রান্ত সারমেয়

Must Read

বসিরহাট- ভোট পরবর্তী হিংসার চিত্র ধরা পড়ল উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বসিরহাটে (Bashirhat) । উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার শোরুমনগরের তৃণমূলের জয়ী প্রাপ্তি বীণা মণ্ডলের (Tmc Candidate Bina Mondal)  বাড়ির সামনে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক জয় শ্রীরাম স্লোগান। অশ্লীল ভাষায় গালিগালাজ ডিজে বাজিয়ে বাড়ির সামনে ইট পাটকেল ছোঁড়ে।

বাড়ি গাড়ি ভাঙচুর করা হয়। বীণা মণ্ডল ১৬ হাজার ০১৭ ভোটে এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। আজ বিকেল বেলা তার বাড়ির সামনে কয়েকশো কর্মী তাণ্ডব চালায়। এমনকী সারমেয়কেও ইঁট দিয়ে মারার চেষ্টা চালানো হয়।

এই নিয়ে রীতিমতো গ্রামের মানুষ খেপে যায়। তারা বলেন, একজন গণতান্ত্রিক পদ্ধতিতে জেতার পর তার বাড়ি যেভাবে আক্রমণ হল তা কখনও ভাবা যায় না। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ তাদের সামনেও তৃণমূল বিজয়ী প্রার্থীকে গালিগালাজ করা হয়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে।

আরও পড়ুন-  প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ! চাঞ্চল্য হাওড়ায়

স্বরূপনগরের তৃণমূলের বিধায়ক বীণা মণ্ডল বলেন, আমি গণতান্ত্রিক পদ্ধতিতে জয়ী হয়েছি আমার বাড়িতে পরিকল্পনা করে এসে হামলা চালিয়েছে। গাড়ি ভাঙচুর করেছে এইটা কি হচ্ছে?

Latest News

ব্রিকসের আগে বড় উদ্যোগ, দেশে রুশ বিমান তৈরির পথে ভারত!

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে ভারত (India) ও রাশিয়ার (Russia) মধ্যে অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে সহযোগিতা...

More Articles Like This