20.5 C
New York

কবে শপথগ্রহণ করবেন বিজেপির নবনির্বাচিত বিধায়করা? জেনে নিন

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে অষ্টাদশ বিধানসভার নির্বাচনের ফলাফলে (West Bengal Assembly Election Result 2026) বয়ে গেল গেরুয়া ঝড়। সকাল থেকেই লিড বাড়িয়ে বিজেপি (BJP) রাজ্যবাসীকে বুঝিয়ে দিয়েছিল এবার ক্ষমতায় আসতে চলেছে তারা। বিকেল হতে হতে তা আরও পরিস্কার হয়েছে। এই বড় জয়ের পর এবার কবে শপথগ্রহণ করবে গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রী ও বিধায়করা? তা জানিয়ে দিল পদ্মশিবির।

সূত্রের খবর, আগামী ২৫ সে বৈশাখ অর্থাৎ ৯ মে রাজ্যে অষ্টদশ বিধানসভার শপথগ্রহণ হবে রাজভবনে। সেদিনই বিজেপির মুখ্যমন্ত্রী সহ বিধায়করা শপথগ্রহণ করবেন। সূত্রের খবর, আগামিকাল রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস ওয়াই যোশী। বুধবার নির্বাচন কমিশনের গ্যাজেট নটিফিকেশন নিয়ে সিইও মনোজ কুমার আগরওয়াল এবং নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি যাবেন রাজভবনে। তবে বড় প্রশ্ন হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী কাকে করবে বিজেপি (BJP)?

আরও খবর :  ‘বাংলায় পদ্মফুল ফুটল, ছাব্বিশের নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে’ উচ্ছ্বসিত মোদি

উল্লেখ্য, ভোট গণনা শুরুর প্রথম দু’ঘণ্টার মধ্যেই পরিস্কার হয়ে গিয়েছিল যে রাজ্যে পরিবর্তন হতে চলেছে। বেলা যত গড়িয়েছে তা আরও স্পষ্ট হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপি ১০৭টি আসনে জয় পেয়েছে। এগিয়ে রয়েছে ৯৯টি আসনে। ফলে মোট ২০৬টি আসনেই এগিয়ে গেরুয়া শিবির।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসর (TMC) অবস্থা শোচনীয়। কারণ এখনও পর্যন্ত মাত্র ৪৪টি আসনে জয়ী হয়েছে ঘাসফুল শিবির। এগিয়ে রয়েছে মাত্র ৩৭টি আসনে। ফলে বঙ্গে এবার ঘাসফুল সরে গিয়ে এবার পদ্মফুল ফুটেছে বাংলায়। এই জয়ের পর এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে বার্তা দিয়ে বলেছেন, “পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা শান্তি পেল। পশ্চিমবঙ্গে এই প্রথম বার ভয় নয়, লোকতন্ত্র জিতল।”

দেখুন অন্য খবর :

Latest News

বুধবার কলকাতায় আসবেন রাজনাথ সিং

কলকাতা: ১৫ বছর পর পশ্চিমবঙ্গে পালাবদল। অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গেও ফুটল পদ্ম।বাংলার মসনদে বিজেপি৷ বাংলায় এবার বিজেপি (West Benagl BJP...

More Articles Like This