কলকাতা: আগামিকাল রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের নজরদারির দায়িত্বে থাকছে ৪৩২ জন গণনার পর্যবেক্ষক।কোথায়, কত জন গণনা পর্যবেক্ষক (Counting Observers) নিয়োগ করা হয়েছে, তার তালিকা প্রকাশ করেছে। সোমবার পশ্চিমবঙ্গের ফলতা ছাড়া ২৯৩টি আসনে ভোট গণনা হবে। তবে শনিবার কমিশন এই সংক্রান্ত যে তালিকা প্রকাশ করে, তাতে ২৯৪টি আসনের উল্লেখ রয়েছে। তালিকা অনুসারে ওই আসনগুলিতে মোট ৪৩২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রের খবর, ওই পর্যবেক্ষকদের কাজ হবে গণনা প্রক্রিয়ায় সাহায্য করা। তা ছাড়া গণনাকেন্দ্রের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য পুলিশ পর্যবেক্ষকদের নিয়োগ করা হচ্ছে।
এর মধ্যে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনাতেই থাকছে ৪৫ জন গণনার পর্যবেক্ষক।বাসন্তী, কুলতলি, কাকদ্বীপ, সাগর, জয়নগর, বারুইপুর পশ্চিম, সাতগাছিয়া, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজ আসনে অতিরিক্ত একজন করে গণনার পর্যবেক্ষক থাকছেন। মুর্শিদাবাদে থাকছে ৩৩ জন গণনার পর্যবেক্ষক।ভগবানগোলা, রানীনগর, খড়গ্রাম, বর্ধমান, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল এবং জলঙ্গি আসনে অতিরিক্ত একজন করে গণনার পর্যবেক্ষক থাকছেন। উত্তর ২৪ পরগনার ৩৩টি আসনের জন্য ৪৯ জন গণনার পর্যবেক্ষক নিযুক্ত থাকবেন। স্বরুপনগর, বাদুড়িয়া, বীজপুর, নৈহাটি, নোয়াপাড়া, ব্যারাকপুর,খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, রাজারহাট নিউ টাউন, বিধান নগর আসন গুলিতে অতিরিক্ত একজন করে গণনার পর্যবেক্ষক।পূর্ব বর্ধমানে ২৬ জন গণনার পর্যবেক্ষক।খণ্ডঘোষ, রায়না, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম এবং গলসিতে অতিরিক্ত একজন করে গণনার পর্যবেক্ষক থাকছে।
আরও পড়ুন:ফের ওসি বদল কালীঘাটের, নতুন দায়িত্বে কে?
পূর্ব মেদিনীপুরে ২৬ জন গণনার পর্যবেক্ষক। তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, পটাশপুর, ভগবানপুর এবং এগরাতে অতিরিক্ত একজন করে গণনার পর্যবেক্ষক। নদিয়ায় ১৭টি আসনে গণনা পর্যবেক্ষকের সংখ্যা ২৫। হাওড়ায় ১৬টি আসনে পর্যবেক্ষকের সংখ্যা ২৫। হুগলিতে ১৮টি আসনে ২৪ জন। বীরভূমে ১১টি আসনে ১২ জন, বাঁকুড়ায় ১২টি আসনে ১৫ জন, কোচবিহারে ন’টি আসনে ১১ জন, দক্ষিণ দিনাজপুরে ছ’টি আসনে সাত জনকে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। দার্জিলিঙে পাঁচটি আসনে ১০ জন, পুরুলিয়ায় ন’টি আসনে ১৫ জন, পশ্চিম বর্ধমানে ন’টি আসনে ১৮ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
