ওয়েব ডেস্ক : হাজার হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা (Bank fraud) করেছিলেন তিনি। তার পর দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন দুবাইয়ে (Dubai)। তবে এবার সিবিআইয়ের (CBI) হাতে পাকড়াও হলেন পলাতক ব্যবসায়ী কমলেশ পারেখ (Kamlesh Parekh)। জানা যাচ্ছে, অভিযুক্তকে সংযুক্ত আরব আমিরশাহি (UAE) দেশে ফিরিয়ে আনা হয়েছে। কলকাতায় এনে তাঁকে জেরা করা হতে পারে বলে সূত্রের খবর।
গয়না ব্যবসায়ী ও কলকাতার প্রমোটার কমলেশ পারেখ (Kamlesh Parekh) বিরুদ্ধে উঠেছিল ২,৬৭২ কোটি টাকার প্রতারণা। সঙ্গী সঙ্গে মিলে তিনি ব্যাঙ্কের কনর্সেটিয়াম থেকে কোটি কোটি টাকার প্রতারণা করেছেন। এর পরেই তিনি পালিয়ে গিয়েছিলেন দুবাইয়ে। তবে কনসোর্টিয়ামের নেতৃত্বে থাকা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও খবর : “স্বামী অদলবদল করতে চাই!” দুই বোনের আর্জিতে হতবাক হাইকোর্ট, শেষে কী বললেন বিচারপতি?
তদন্তে উঠে এসেছিল, একটি নেটওয়ার্কের মাধ্যমে ব্যাঙ্কের টাকা বিদেশে পাচার করা হচ্ছিল। সেই জাল নাকি সংযুক্ত আরব আমিরশাহিতেও (UAE) ছড়িয়ে ছিল। রফতানি ব্যবসার হাত ধরে এই চক্র চলছিল বলে অভিযোগ। ঘটনার পর ২০১৬ সালে সিবিআই ও বিএসএফবি মামলা দায়ের করেছিল। এর পর তাঁর বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরওয়ানা। এদিকে তদন্ত শুরু হওয়ার পর দেশ ছেড়েছিলেন কমলেশ পারেখ।
জানা যাচ্ছে, সংযুক্ত আরব আমিশাহির কর্তৃপক্ষ আটক করেছিল। এর পর ভারতের সঙ্গে যোগাযোগ করে প্রত্যার্পণের চেষ্টা চলছিল। শেষ পর্যন্ত এবার ভারতে ফিরিয়ে আনা হচ্ছে অভিযুক্তকে। এবার তাঁকে জেরা করা হতে পারে। তা করেই প্রতারণার টাকার হদিশ পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।
দেখুন অন্য খবর :
