‘শিবাজির পুনর্জন্ম’! ওপেনিংয়েই বক্স অফিসে ঝড়

Must Read

ওয়েব ডেস্ক: মে দিবসেই মারাঠি বক্স অফিসে যেন যুদ্ধ জিতে নিলেন রীতেশ দেশমুখ (Riteish Deshmukh)। বহু প্রতীক্ষিত ছবি ‘রাজা শিবাজি’ (Raja Shibaji) মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়ে ফেলল। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এই ছবির ওপেনিং কালেকশন ঘিরে এখন তুমুল চর্চা সিনেপাড়ায়।

রিপোর্ট অনুযায়ী, ১ মে মুক্তির দিনেই ভারতে প্রায় ১১.৩৫ থেকে ১১.৭০ কোটি টাকার ব্যবসা করেছে ‘রাজা শিবাজি’। শুধু মারাঠি সংস্করণ থেকেই এসেছে প্রায় ৮ কোটি টাকা। হিন্দি ভার্সনের ঝুলিতে ঢুকেছে আরও ৩.৩৫ কোটি।

আরও পড়ুন: ভোট মিটতেই মেমারীতে রাজনৈতিক উত্তেজনা

ঐতিহাসিক ছবির দৌড়ে কঙ্গনা রানাওত অভিনীত ‘মনিকর্ণিকা’-র প্রথম দিনের আয়কে টপকে গিয়েছে রীতেশের ছবি। তবে অজয় দেবগনের ‘তানজি’ কিংবা ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’-র রেকর্ড এখনও অধরাই।

তবে বক্স অফিসের সাফল্যের থেকেও বেশি চর্চায় এখন রীতেশের অভিনয়। পরিচালক রামগোপাল বর্মাতো কার্যত অভিভূত। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, রীতেশকে দেখে যেন মনে হচ্ছে “ছত্রপতি শিবাজির পুনর্জন্ম” হয়েছে। তাঁর কথায়, অভিনেতা ও পরিচালক, দুই ভূমিকাতেই বাজিমাত করেছেন রীতেশ।

ছবিতে ছত্রপতি শিবাজির চরিত্রে অভিনয় করেছেন রীতেশ দেশমুখ। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন জেনেলিয়া দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত ও বিদ্যা বালন। মহারাষ্ট্র, পুনে, মুম্বই ও নাসিক, সর্বত্রই হাউসফুল শো-র খবর। এখন দেখার, প্রথম সপ্তাহ শেষে ‘রাজা শিবাজি’ ঠিক কত দূর পর্যন্ত দাপট দেখাতে পারে বক্স অফিসে।

Latest News

‘পুজোয় আমিষ খেতে বারণ করার আমি কে?’ ‘পাখণ্ডী’ মন্তব্যে সাফাই বাগেশ্বর বাবার

কলকাতা: দুর্গাপুজোয় (Durga Puja 2026) আমিষ খাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন বাগেশ্বর বাবা (Bageswar Baba) ওরফে...

More Articles Like This