16.1 C
New York

মর্মান্তিক দুর্ঘটনা জম্মুতে! শুরু উদ্ধারকাজ

Must Read

ওয়েব ডেস্ক : মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)। ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ (Bridge Collapsed)। সেই ধ্বংসস্তুপের নিচে আটকে পড়লেন বহু শ্রমিক। এর পরেই শুরু হয়েছে উদ্ধারকার্য। এই ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, জম্মুর বানতালাব এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ব্রিজ নির্মানের কাজ চলছিল। সেই সময় হুট করে ভেঙে পড়ে ব্রিজ (Bridge)। সেই সময় যে শ্রমিকরা তখন কাজ করছিল সবাই ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে যান বলে খবর। সূত্রের খবর, ৫ থেকে ৭ জন ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে।

আরও খবর : ভোট মিটতেই বেড়েছে গ্যাসের দাম! মোদি সরকারকে আক্রমণ রাহুলের

এ নিয়ে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। বুলডোজারের সাহায্যে চলছে উদ্ধারের কাজ। উদ্ধারকাজে সেনাবাহিনীকেও নামানো হয়েছে বলে খবর।

স্থানীয় বিজেপি বিধায়ক শ্যামলাল শর্মা এই ঘটনা নিয়ে বলেছেন, পুরনো ব্রিজ হওয়ার কারণে দুর্বল হয়ে পড়েছিল সেটি। তা সারাইয়ের কাজ চলছিল। বিধায়কের তরফে আরও দাবি করেছেন, ব্রিজের উপর থেকে গাড়ি যাওয়ার সময় সেটি ভেঙে পড়ে। ফলে অনেকে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছেন বলে জানা যাচ্ছে। মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

আইপ্যাক দফতরে হানা দেওয়া অফিসারদের পুরষ্কৃত করল ইডি

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে আইপ্যাক (I-PAC) কর্ণধার প্রতীয় জৈনের বাড়ি এবং অফিসে হানা দিয়েছিলেন যে অফিসার, তাঁকেই পুরষ্কৃত...

More Articles Like This