ভোটের প্রথমার্ধে অভয়ার মা’কে ঘিরে বিক্ষোভ! পানিহাটিতে কী অবস্থা? দেখুন

Must Read

উত্তর ২৪ পরগনা: দ্বিতীয় দফার ভোটগ্রহণের (Assembly Election 2026) প্রথমার্ধেই উত্তেজনা পানিহাটিতে (Panihati)। এবার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের আগরপাড়া নিউ আদর্শ নগর এলাকায় ভোটের দিন সকালে বিজেপি (BJP) প্রার্থী রত্না দেবনাথকে (Ratna Debnath) ঘিরে তৈরি হল উত্তেজনার আবহ। তাঁকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিক্ষোভের ঘটনাও সামনে আসে। তাঁর গাড়ির সামনে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান।

ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ বলেন, “তৃণমূলের লোকজন ঝামেলা শুরু করেছে। আমার গাড়ি দেখে আমার উপর চড়াও হয়েছে। গাড়ি ঘেরাও করেছে। আমাকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। সবাইকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তা না হলে এলাকায় শান্তিপূর্ণ ভোট হবে না।”

আরও পড়ুন: ‘এটা হতাশার বহিঃপ্রকাশ,’ ভবানীপুর ছাড়ার আগে তৃণমূলকে তোপ শুভেন্দুর

মেয়ের মৃত্যুর সুবিচারের দাবিতে সক্রিয় রাজনীতিতে নেমেছেন রত্না দেবনাথ, যিনি ‘অভয়ার মা’ হিসেবেই এলাকায় বেশি পরিচিত। পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করছেন তিনি। শুরু থেকেই এলাকার মানুষের সমর্থন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন রত্না। ভোটের দিন সকালেও সেই আত্মবিশ্বাসে ভর করেই ভোট দেন তিনি।

বুধবার সকালে ভোটকেন্দ্রে পৌঁছে নজর কাড়েন তাঁর পরনের শাড়ি। সাদা শাড়ির কালো পাড়ে লেখা ছিল ‘মেরুদণ্ড বিক্রি নেই’। ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রত্না দেবনাথ বলেন, “আমরাই জিতছি, এবার বিচার হবেই। মানুষ আমাদের পাশে আছে, তারা আমাদেরই ভোট দেবে।”

দেখুন আরও খবর: 

Latest News

‘ভারত গণতন্ত্রের জননী’, আন্দোলনের আবহেই রাজধানীতে দাঁড়িয়েই বার্তা মোদির

ওয়েব ডেস্ক : দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন দিল্লিতে চাপানউতোর তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক মঞ্চে ভারতের গণতন্ত্র ও অর্থনৈতিক...

More Articles Like This