CSK ম্যাচে ক্যামেরা ঘুরতেই ‘বুম’! সাক্ষী ধোনির হাতে ৩ কোটির ঘড়ি, নেটদুনিয়ায় ঝড়

Must Read

ওয়েব ডেস্ক: ধোনি (Mahendra Singh Dhoni) মাঠে নেই, তবু আইপিএলের (IPL Gallery) গ্যালারিতে আলো কাড়লেন তাঁর অর্ধাঙ্গিনী। মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনিকে (Sakshi Dhoni) ঘিরেই এখন চর্চা তুঙ্গে। কারণ, তাঁর হাতে দেখা গিয়েছে বিলাসবহুল এক ঘড়ি, যার দাম শুনলে চোখ কপালে ওঠারই জোগাড়।

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন সাক্ষী। সাদামাটা পোশাক, মৃদু উপস্থিতি। সব মিলিয়ে নজর কাড়েন স্বাভাবিক ভাবেই। কিন্তু ক্যামেরা যখন তাঁর দিকে ঘোরে, তখনই ধরা পড়ে তাঁর হাতে থাকা রিচার্ড মিলের একটি বিশেষ ঘড়ি। মডেল আরএম ৬৭-০২। আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় ৩ লাখ ৩৪ হাজার মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩.১৪ কোটি টাকা।

আরও পড়ুন: দ্বিতীয় দফার আগেই রাজ্যের ডিজিপিকে চিঠি কমিশনের, কী আছে সেই বার্তায়?

ঘড়িটি তৈরি হয়েছিল অলিম্পিক সোনাজয়ী দক্ষিণ আফ্রিকান স্প্রিন্টার ওয়েড ফন নাইকার্কের জন্য। খেলোয়াড়দের ব্যবহারের কথা মাথায় রেখে অত্যন্ত হালকা করে তৈরি এই ঘড়ির ওজন স্ট্র্যাপ-সহ মাত্র ৩২ গ্রাম। ফলে দৌড় বা অনুশীলনের সময়েও কোনও অসুবিধা হয় না। কোয়ার্টজ টিপিটি উপাদানে তৈরি ঘড়িটির রং হলুদ ও সবুজ, দক্ষিণ আফ্রিকার পতাকার অনুপ্রেরণায়।

শুধু হালকাই নয়, এই ঘড়ির নকশাতেও রয়েছে অভিনবত্ব। ডায়মন্ড-পালিশ ফিনিশ, জ্যামিতিক গঠন, স্কেলেটোনাইজড অটোমেটিক মুভমেন্ট, সব মিলিয়ে এটি ঘড়িবিদ্যার এক অনন্য নিদর্শন। প্রায় ৫০ ঘণ্টার পাওয়ার রিজার্ভও রয়েছে এতে।

এ বারের আইপিএলে শুধু ক্রিকেটারদের পারফরম্যান্স নয়, গ্যালারিতে উপস্থিত তাঁদের পরিবারের ফ্যাশনও সমানভাবে নজর কাড়ছে। কয়েক দিন আগেই অনুষ্কা শর্মার হাতে দেখা গিয়েছিল প্রায় ২৮ লক্ষ টাকার কার্টিয়ের ঘড়ি। সেই তালিকায় এবার যোগ হল সাক্ষী ধোনির নামও। ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি আইপিএলে তাই এখন ফ্যাশনের ঝলকও কম নয়।

Latest News

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, শুভেন্দুর হুঁশিয়ারির পরেই গ্রেফতার কংগ্রেস নেতা

কলকাতা: দুর্গাপুজোয় (Durga Puja 2026) আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্য ঘিরে তৈরি বিতর্ক এ বার পৌঁছল গ্রেফতার পর্যন্ত।...

More Articles Like This