36.5 C
Kolkata

মঙ্গলকোটে ‘রেল বুথ’ চমক! ট্রেনের কামরায় উঠে ভোট দেবেন ভোটাররা!

Must Read

মঙ্গলকোট- মঙ্গলকোটে (Mangalkote) ‘রেল বুথ’ চমক (Surprise ‘Rail Booth) ! ট্রেনের কামরায় (Train Compartments)  উঠে ভোট দেবেন ভোটাররা, তবে তার জন্য  গেটের কড়ি খরচা করে,  টিকিট কাটার কোনও দরকার নেই। এই রেল বুথ দেখতে ইতোমধ্যেই ভিড় জমিয়েছে এলাকার মানুষ ও বাইরে থেকে আসছে প্রচুর মানুষ। এই রেলবুথ কি বার্তা, কেন্দ্রের কাছে যে মঙ্গলকোটে এখনও রেল পথ নেই?

আগামী ২৯ তারিখ রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ (2026 West Bengal Assembly)  অনুষ্ঠিত হতে চলেছে। এর মধ্যে পূর্ব বর্ধমান জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রেও ভোট হবে। এই নির্বাচনে মঙ্গলকোট বিধানসভায় এক অভিনব উদ্যোগ নজর কেড়েছে সকলের।

আরও পড়ুন-  বুথে বুথে টাকা বিলি বিজেপি প্রার্থীর! হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা

মঙ্গলকোটের সাগিরা গ্রামের ১৭২/৯৫ নম্বর বুথে ভোট দিতে এলে ভোটারদের উঠতে হবে ট্রেনের কামরার আদলে তৈরি বিশেষ বুথে। তবে এতে কোনও টিকিটের প্রয়োজন নেই—এমনই মজার বার্তা ছড়িয়ে পড়েছে এলাকায়।

উল্লেখযোগ্য বিষয়,  মঙ্গলকোট এলাকায় এখনও পর্যন্ত কোনও রেলপথ নেই। তাই এই ‘রেল বুথ’ ঘিরে কৌতূহল ও উৎসাহ বেড়েছে স্থানীয়দের মধ্যে। অনেকেই মনে করছেন, এই অভিনব বুথ হয়তো নির্বাচন কমিশনের নজর কাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও একটি বার্তা পৌঁছে দেবে—মঙ্গলকোটে রেলপথ নির্মাণের দাবি তুলে।

যে স্কুলে এই ট্রেনের কামরার আদলে বুথটি তৈরি করা হয়েছে,  সেটি এখন এলাকায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভোটারদের পাশাপাশি এই ব্যতিক্রমী বুথ দেখতে ভিড় জমাতে পারেন সাধারণ মানুষ, এমনকি শিশুদেরও আগ্রহ চোখে পড়ার মতো।

এদিকে, এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং আমজনতা উন্নয়ন পার্টি—সবকটি দলের প্রার্থী থাকলেও, মঙ্গলকোটে রেলপথ নির্মাণের বিষয়টি কোনও দলের নির্বাচনী ইস্তেহারে গুরুত্ব পায়নি।

সব মিলিয়ে, ভোটের দিন মঙ্গলকোটের এই ‘রেল বুথ’ যে ভোটার ও দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে উঠবে, তা বলাই যায়।

Latest News

একে একে নিভিছে দেউটি, এবার মমতার হাত ছাড়ছেন সুদীপ?

নয়াদিল্লি: শতাব্দী রায়ের (Satabdi Roy) সঙ্গে দিল্লি গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে কি তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) হাত ছেড়ে...

More Articles Like This