11.2 C
New York

বাবাকে চ্যালেঞ্জ ছুঁড়ে নতুন দল গড়ল মেয়ে! রাজ্য রাজনীতিতে এবার নয়া মোড়?

Must Read

ওয়েব ডেস্ক: তেলঙ্গানার (Telangana) রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে পরিবারতন্ত্র এবং অন্তর্দ্বন্দ্ব। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাওয়ের (K Chandrashekar Rao) পরিবারেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। দল থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার নিজস্ব রাজনৈতিক দল গঠন করে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তাঁরই মেয়ে কে কবিতা (K Kavitha)।

শনিবার আনুষ্ঠানিকভাবে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন কবিতা, ‘তেলেঙ্গানা রাষ্ট্র সেনা’ (Telangana Rashtra Sena), সংক্ষেপে টিআরএস। নামকরণ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কারণ, একসময় তেলঙ্গানা রাষ্ট্র সমিতি নামেই দল গড়ে তেলঙ্গানা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কেসিআর। পরবর্তীতে সেই দলের নাম বদলে রাখা হয় ভারত রাষ্ট্র সমিতি। ফলে নতুন দলের নাম ‘টিআরএস’ রেখে কবিতা যে তেলঙ্গানা আন্দোলনের আবেগকে কাজে লাগাতে চাইছেন, তা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন: ৭ সাংসদের পর এবার ২৮ বিধায়ক! বড়সড় ভাঙনের মুখে পাঞ্জাবের আপ সরকার?

নতুন দল ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় আক্রমণাত্মক সুরে কবিতা লেখেন, “নামটা মনে রাখবেন, তেলঙ্গানা রাষ্ট্র সেনা। যাই আসুক, আমরা পিছু হটব না। আমাদের পথে বাধা হয়ে দাঁড়ালে, ছাই হয়ে যাবে। তোমাদের সময় শেষ, এবার আমাদের সময় শুরু।” তাঁর এই বার্তায় স্পষ্ট, পরিবারের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে তিনি আপসের পথে হাঁটছেন না।

উল্লেখ্য, কয়েকমাস আগেই দলবিরোধী কাজের অভিযোগে কবিতাকে বিআরএস থেকে সাসপেন্ড করেন কেসিআর। সেই সময় পরিবারের অন্দরে দাদা কেটি রামা রাওয়ের সঙ্গে তাঁর দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে, দলের ভিতরে তাঁর বিরুদ্ধে চক্রান্ত চলছে। এমনকি এই বিষয়ে বাবাকে চিঠিও লিখেছিলেন কবিতা।

দেখুন আরও খবর:

Latest News

দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা

কলকাতা: তাপপ্রবাহে (Heatwave Alerts) হাঁসফাঁস গোটা দেশ। উত্তর থেকে দক্ষিণ- সব জায়গায় তাপমাত্রার রেকর্ড ভাঙছে। হাঁসফাঁস গরমে নাজেহাল দেশবাসী।...

More Articles Like This