7.4 C
New York

আজ একাধিক রাশির দারুণ সময় শুরু হতে চলেছে, তবে এই জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে

Must Read

ওয়েবডেস্ক- আজ জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে। গ্রহের অবস্থান পরিবর্তনের ফলে এই দিনটি নির্দিষ্ট কিছু রাশির (Zodiac)  জন্য দারুণ সৌভাগ্যের বার্তা নিয়ে আসবে, আবার কিছু রাশির জন্য কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। এই দিনটিতে শুক্র গ্রহ রোহিনী নক্ষত্রে (star Rohini) প্রবেশ করবে এবং বুধ ও বৃহস্পতির মধ্যে ‘কেন্দ্র দৃষ্টি রাজযোগ’ তৈরি হবে।

 

মিথুন: নতুন শক্তির সঞ্চার হবে এবং কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলো শেষ হতে পারে। আর্থিক সৌভাগ্য বৃদ্ধি। বেতন বৃদ্ধি। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ। একাধিক দিক দিয়ে অর্থাগম।

 

তুলা: গ্রহের শুভ প্রভাবে জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন বা সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। জীবনে ইতিবাচক পরিবর্তন হবে। সম্পর্কের উন্নতি।

আরও পড়ুন-  শনিদেবের কৃপা, কঠোর পরিশ্রমের ফল পাবে এই তিন রাশি

কুম্ভ: আত্মবিশ্বাস বাড়বে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো সময়ের শুরু। কর্মক্ষেত্রে উন্নতি হবে, সহকর্মীদের সাহায্য পাবেন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে অনেকদিনের পরে যোগাযোগ হতে পারে।

কন্যা: কর্মক্ষেত্রে আপনার ধৈর্য ও পরিশ্রমের ফল পাওয়ার সুযোগ তৈরি হবে। মানসিক ও শারীরিক শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। স্বাস্থ্য ভালো যাবে, দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি।

মীন: কোনো পুরনো অমীমাংসিত বিষয় বা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ফল আসতে পারে। সম্পর্কের উন্নতি। দাম্পত্য জীবনে মাধুর্য্য বাড়বে। অবিবাহিতদের জীবনে নতুন প্রেম আসতে পারে।

আরও পড়ুন-

কয়েক রাশিকে সতর্ক থাকতে হবে-

 

বৃষ: ব্যবসায়িক লাভ-ক্ষতি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং ছোটখাটো বিষয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে।

মেষ: শত্রুভয় বা প্রতিযোগিতা নিয়ে মানসিক চাপ তৈরি হতে পারে। আর্থিক সমস্যা তৈরি হতে পারে।

বৃশ্চিক: শুক্রবারের পূর্ণিমার প্রভাবে এই রাশির জাতকদের মধ্যে আবেগজনিত অস্থিরতা বা খিটখিটে ভাব দেখা দিতে পারে।

Latest News

অবাধ, সুষ্ঠু , শান্তিপূর্ণ নির্বাচন লক্ষ্য, দ্বিতীয় দফায় অলিগলিতেও বাইকে ঘুরবে CAPF

কলকাতা: ২৯ এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা ভোট। প্রথম দফায় বিক্ষিপ্ত গোলমাল ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভোটই হয়েছে পশ্চিমবঙ্গে। দ্বিতীয়...

More Articles Like This