৭২ দেশের সঙ্গে লড়াই জিতে বিশ্বসেরা মেমারির ছাত্র

Must Read

ওয়েব ডেস্ক: ফের একবার বিশ্বমঞ্চে মাথা উঁচু করল বাংলা। এসওএফ (SOF) আন্তর্জাতিক বাণিজ্য অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক ছিনিয়ে নিল মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র গোপাল সাহা। বিশ্বজুড়ে ৭২টি দেশের লক্ষ লক্ষ প্রতিযোগীকে পিছনে ফেলে এশিয়া মহাদেশ তথা দেশের নাম উজ্জ্বল করেছে মেমারির এই কৃতী সন্তান।

পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মাসগ্রাম স্টেশন বাজার এলাকার বাসিন্দা গোপাল। বাবা প্রভাস সাহা পেশায় একজন ব্যবসায়ী এবং মা জয়ন্তী সাহা গৃহবধূ। গোপালের এই বিরল কৃতিত্বে খুশি পরিবার থেকে শুরু করে গোটা এলাকা। তাঁর বাবা-মা গর্বের সঙ্গে জানান, তাঁদের ছেলে শুধু মেমারি বা বর্ধমান নয়, বরং সমগ্র এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে এই গৌরব অর্জন করেছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোপাল ‘ইন্টারন্যাশনাল র‍্যাঙ্ক ১’ অধিকার করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে।

আরও পড়ুন: দ্বিতীয় দফার ভোটের আগে কালীঘাট সহ আরও দুই থানার ওসি বদল

বিদ্যালয়ের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত অধ্যক্ষ শ্রী অরুণ কান্তি নন্দী। তিনি বলেন, “আমরা ছাত্রছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে খুঁজে বের করার এবং তাদের সঠিক দিশা দেখানোর যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, গোপালের এই সাফল্য তারই ধারাবাহিক ফল।” বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পঠনপাঠনের পাশাপাশি ছাত্রছাত্রীদের সঠিক উদ্দীপনা দেওয়ার কারণেই আন্তর্জাতিক স্তরে এই মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়েছে।

এই অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ আগামী ২৪শে মে, ২০২৬ (রবিবার) নয়াদিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে আন্তর্জাতিক স্তরের সেরাদের সম্মানিত করা হবে। ওই অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি শুরু করেছে গোপাল। বাঙালির এই বিশ্বজয় এখন মেমারির ঘরে ঘরে আলোচনার কেন্দ্রবিন্দু।

Latest News

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শুক্রবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া!

ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ (Low-pressure area)। আর তার প্রভাব পড়তে শুরু করতেই বদল আসতে চলেছে...

More Articles Like This