11.2 C
New York

বিকেলেই ধেয়ে আসছে কালবৈশাখী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

Must Read

ওয়েবডেস্ক-  ভোটের উত্তাপ, সেইসঙ্গে বাড়ছে গরম। দক্ষিণবঙ্গে উর্দ্ধমুখী তাপমাত্রা (Temperature)। আজ থেকে কিছুটা হলেও কমবে তাপমাত্রা। কারণ বিকেলেই কালবৈশাখী (Kalbaisakhi Alert)  ঝড় সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির (Scattered Thunderstorms) সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গজুতে কালবৈশাখীর পূর্বাভাস জারি করা হয়েছে।

কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে। আজ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা (Orange Alert)  রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব –পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ নদিয়ায়। এই সমস্ত জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় বয়ে যেতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার পর্যন্ত এই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন- আজই বাংলায় প্রধানমন্ত্রী, শহরে নিশ্চিদ্র নিরাপত্তা, কলকাতাজুড়ে ব্যারিকেড

আজ রবিবার এবং আগামীকাল সোমবার কালবৈশাখীর প্রবল সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। ঝড়-বৃষ্টির কারণে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অপরদিকে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সহ কোচবিহারে। সোমবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা জারি থাকবে।

Latest News

মঙ্গল ও বুধবার কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ

কলকাতা: আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন (WB Assembly Election Phase 2)। ভোটের দিন ও আগের দিন কলকাতার...

More Articles Like This