অক্ষয়ের মেয়েকে কুপ্রস্তাব! গ্রেফতার ১

Must Read

ওয়েব ডেস্ক : কয়েকমাস আগে হেনস্তার শিকার হয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) কন্যা নিতারা ভাটিয়া। সেই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)। জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে ২০২৫ সালে। মহারাষ্ট্রের পুলিশের এক অনুষ্ঠান থেকে সে কথা জানিয়েছেন অক্ষয়।

বলিউড অভিনেতা জানিয়েছিলেন, মেয়ে তখন অনলাইনে গেল খেলছিল। সেখানে এক ব্যক্তির সঙ্গে কথা হয়েছিল নিতারার। সেই সময় অভিযুক্ত প্রথমে মেয়ের লিঙ্গ জানতে চায়। নিতারা নিজেকে মেয়ে বলে জানাতেই অভিযুক্ত ব্যক্তি নগ্ন ছবি পাঠাতে বলে। এমনকি অশালীন প্রস্তাবও দেয় বলেও অভিযোগ। এর পরেই বিষয়টি নিজের মাকে জানিয়েছিলেন অক্ষয় কন্যা।

আরও খবর : প্রয়াত অভিনেতা, বাচিকশিল্পী বিপ্লব দাসগুপ্ত

তার পরেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেতা। এই ঘটনার পর অক্ষয় (Akshay Kumar) মহারাষ্ট্রের সরকারকে আবেদনও করেছিলেন, যাতে স্কুলে সাইবার সেফটির বিষয়টি যেন পড়ুয়াদের শেখানো হয়। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্র সাইবার বিভাগের উচ্চপদস্থ আধিকারিক যশস্বী যাদব।

এই ঘটনার পরেই সাইবার সুরক্ষা (Cyber ​​security) নিয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন আধিকারিকরা। নিতারার মতো কোনও পরিস্থিতির মধ্যে পড়লে বিষয়টি সবার আগে নিজের বাবাকে জানানোর পরামর্শ দিয়েছেন তাঁরা।

দেখুন অন্য খবর :

Latest News

ব্রিকসে পুতিন-জিনপিং, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দিল্লিকে  

ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং চীনের প্রেসিডেন্ট...

More Articles Like This