8.9 C
New York

বিজেপির প্রচারে এবার কলকাতায় রাঘব চড্ডা?

Must Read

ওয়েব ডেস্ক : শুক্রবার আম আদমি পার্টি (AAP) ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। তার পরেই এবার অরবিন্দ কেজরিওয়ালের (Arvind kejriwal) পাল্টা হিসেবে বঙ্গে তাঁকে প্রচারে আনতে চলেছে গেরুয়া শিবির! সূত্রের খবর, কলকাতায় বিজেপি (BJP) প্রার্থীদের সমর্থনে সভা করতে পারেন তিনি। তবে কবে, কোথায় তিনি আসবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। পদ্ম শিবিরের তরফেও এখনও তেমন কিছু জানানো হয়নি।

বঙ্গে ২৯ এপ্রিল শেষ দফার ভোট। তার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমর্থনে বাংলায় আসছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আগামাী ২৬ ও ২৭ এপ্রিল প্রচার করবেন তিনি। জানা গিয়েছে, বালিগঞ্জে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচার করবেন তিনি। ফলে প্রশ্ন উঠছে, কেজরির পাল্টা দিতে সদ্য আপের প্রাক্তন সাংসদকে মাঠে নামাতে চাইছে বিজেপি?

আরও খবর : দ্বিতীয় দফায় রাজ্যে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক, বাড়তে পারে সংখ্যা

রাজনৈতিক মহল মনে করছে, যেখানে তৃণমূলের (TMC) হয়ে প্রচার করবেন কেজরিওয়াল, উল্টোদিকে আপের দুর্নীতি নিয়ে সরব হতে পারেন রাঘব। মূলত, তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় নেতা প্রাক্তন আপ সাংসদ। আর সেটিকেই কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির।

উল্লেখ্য, শুক্রবার ৬ সাংসদকে নিয়ে আপ ছেড়েছেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। এর পর সাংবাদিক বৈঠক করে জানান, তাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন। এদিকে এপ্রিলে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরানো হয়েছিল রাঘবকে। তার পর থেকে আপ সাংসদের বিজেপিযোগের বিষয় নিয়ে জোর চর্চা হয়েছিল। শেষমেশ তিনি যোগ দেন পদ্মশিবিরে। সূত্রের খবর, এবার বঙ্গে রাজনৈতিক প্রচারের জন্য তাঁকে নিয়ে আসতে চলেছে গেরুয়া শিবির।

দেখুন অন্য খবর :

Latest News

‘মমতাজি বিজেপির জন্য বাংলায় রাস্তা তৈরি করছে’, দাবি রাহুল গান্ধীর

ওয়েব ডেস্ক : দ্বিতীয় দফার ভোটের আগে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন তিনটি...

More Articles Like This