8.9 C
New York

দ্বিতীয় দফার আগে দেওয়াল লিখনের ঝড় তৃণমূলের! বিজেপি সহ অন্য দলগুলির কী অবস্থা? দেখুন

Must Read

উত্তর ২৪ পরগনা: প্রথম দফার ভোটগ্রহণ শেষ হতেই দ্বিতীয় দফার জন্য জোরকদমে প্রচার চলছে দক্ষিণবঙ্গে। বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) বাজিমাত করতে যেমন পায়ের তলায় মাটি খুঁজছে বিজেপি (BJP), তেমনই টানা চতুর্থ সরকার গড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেসও (TMC)। এই আবহে জমে রাজনীতির রংয়ে যেন এক অকাল হোলি উদযাপন করছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ব্যারাকপুর (Barrackpore) শিল্পাঞ্চল। রঙে-তুলিতে ভরে উঠেছে এলাকার প্রায় সমস্ত দেওয়াল। তবে রাজনৈতিক মহলের মতে, প্রচারে ময়দানে অন্যান্য দলগুলির থেকে বেশ কয়েক যোজন এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে ব্যারাকপুর শিল্পাঞ্চলের সাতটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তার আগে প্রতিটি দলই জনসংযোগে জোর দিলেও, দেওয়াল লিখনকে (Wall Writing) কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহার করছে শাসক দল। এলাকার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে রংবেরঙের চিত্র ও স্লোগানে ভরা দেওয়াল। সেখানে রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে রাজনৈতিক বার্তাও তুলে ধরা হয়েছে। এই ভিজ্যুয়াল প্রচার সাধারণ মানুষের নজর কাড়ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও পড়ুন: দ্বিতীয় দফার ভোট, বন্ধ পুলকার, সোমবার থেকে স্কুলে স্কুলে অনলাইন ক্লাস

অন্যদিকে বিজেপি সহ বিরোধী দলগুলির দেওয়াল লিখনের প্রচার তুলনামূলকভাবে কম বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের। ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া প্রচারের গুরুত্ব বাড়লেও, গ্রাউন্ড লেভেলে দেওয়াল লিখনের মতো প্রচার এখনও যে কার্যকর, তা আবারও স্পষ্ট হচ্ছে। তবে এই প্রচারের প্রভাব ভোটের বাক্সে কতটা পড়বে, সেটাই এখন দেখার। আগামী ৪ মে ফলাফল প্রকাশের দিনই স্পষ্ট হবে, দেওয়াল লিখনে এগিয়ে থাকা তৃণমূল কংগ্রেস আদতে ভোটের লড়াইয়েও এগিয়ে থাকতে পারল কি না।

দেখুন আরও খবর:

Latest News

চাপড়ায় তৃণমূলের প্রচারে বাধা, চলল গুলি, অভিযোগ ISF কর্মীর বিরুদ্ধে

নদিয়া- চাপড়ায় (Nadia, chapra) তৃণমূলের প্রচারে বাধা, হুমকি,  গুলি চালানোর অভিযোগ ISF এর বিরুদ্ধে,  জনরোষের শিকার ISF কর্মী।  তৃণমূল...

More Articles Like This