দ্বিতীয় দফায় রাজ্যে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক, বাড়তে পারে সংখ্যা

Must Read

ওয়েবডেস্ক- দ্বিতীয় দফার (Second Phase) নির্বাচনে ভিন রাজ্য থেকে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক (police observers) আসছেন নিরাপত্তার নজরদারিতে। হরিয়ানা, মধ্যপ্রদেশ, পঞ্জাব থেকে এই পুলিশ পর্যবেক্ষকরা নির্দিষ্টভাবে বেশ কিছু এলাকার নজরদারিতে থাকবেন বলে কমিশন (Election Commission) সূত্রে খবর।

বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া প্রথম দফার ভোট শান্তিপূর্ণ বলা যেতে পারে। রাজনৈতিক দলগুলির প্রশংসা কুড়িয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। কোমর বেঁধে তৈরি হচ্ছে কমিশন। এবার রাজ্য পুলিশের পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানো হচ্ছে।

রাজ্যে আসছেন ১১ জন পুলিশ পর্যবেক্ষক (Police Observers)। দু’-একদিনের মধ্যেই পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা বাড়তে পারে। এই মুহূর্তে অতিরিক্তি পুলিশ পর্যবেক্ষকদের জন্য ১১ জন পার্সোনাল সিকিওরিটি অফিসার বা পিএসও চেয়ে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা মনোজ ভার্মা সিইও দফতর।

আরও পড়ুন-  ‘ববির মা ব্রাহ্মণ, বাবা মুসলিম, এটাই ভারতবর্ষ’ বিজেপির বিভাজনের রাজনীতিতে সপাটে জবাব মমতার

কপি পাঠানো হয়েছে কলকাতা পুলিশ কমিশনারকে। পঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো ভিনরাজ্যের এই পুলিশ পর্যবেক্ষকদের দ্বিতীয় দফার নির্বাচনে বিশেষ বিশেষ এলাকায় দায়িত্ব দেওয়া হবে বলে খবর। দ্বিতীয় দফা ভোট শান্তিপূর্ণ করতে কোনও ঝুঁকি নিতে নারাজ। পর্যবেক্ষকদের সংখ্যা বাড়লেও দ্বিতীয় দফায় বাহিনী বাড়ার কোনও সম্ভাবনা নেই।

রাজ্যে ২৫৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাদের মধ্যে একাংশকে প্রথম দফা নির্বাচনী কেন্দ্রগুলির স্ট্রংরুমের নিরাপত্তায় রাখা হচ্ছে। বাকি দ্বিতীয় দফার ৮ নির্বাচনী জেলায় নিরাপত্তা রক্ষার কাজে থাকবে। প্রথম দফায় পুলিশ পর্যবেক্ষক ছিলেন ৮৪ জন। এবার ১১ জনকে নিয়ে তা বেড়ে দাঁড়াবে ৯৫ জন। প্রয়োজনে সেই সংখ্যা বাড়তে পারে।

দ্বিতীয় দফার ভোটে কলকাতা সহ ভাঙড়-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া (Howrah) , হুগলি ও পূর্ব বর্ধমানের বেশ কিছু স্পর্শকাতর বুথ (Sensitive Booths) বা এলাকা রয়েছে, সেই জায়গাগুলি নিয়ে সক্রিয় কমিশন।

 

Latest News

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শুক্রবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া!

ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ (Low-pressure area)। আর তার প্রভাব পড়তে শুরু করতেই বদল আসতে চলেছে...

More Articles Like This