36.4 C
Kolkata

ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তিকর গরম, বৃষ্টির পূর্বাভাস

Must Read

ওয়েবডেস্ক-  সকাল থেকেই অস্বস্তিকর গরম (Humid Weather)  দক্ষিণবঙ্গে (South Bengal Weather) । কালঘাম ছুটিয়ে অফিসে দৌড়চ্ছেন নিত্যযাত্রীরা। তবে বিকেল থেকেই ঝড়-বৃষ্টির (Strom)  সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ফলে তাপমাত্রা (Temperature)  কিছুটা হলেও কমতে পারে। এই মুহূর্তে একদিকে যেমন রয়েছে ভোটের উত্তাপ, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। ফলে নাজেহাল বঙ্গবাসী। শনিবার দিকের আকাশ সাধারণত মেঘলা (Cloudy sky)  থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে।

উত্তরপ্রদেশের পূর্বাংশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিহার, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। পূর্ব-উত্তরপ্রদেশের বায়ুমণ্ডলের উচ্চস্তরে অবস্থিত ঘূর্ণাবর্ত এই নিম্নচাপ্ন অক্ষরেখা সঙ্গে মিশছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করে অনুকূল বায়ুপ্রবাহ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, পুরুলিয়া ও নদিয়ার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাতেও বৃষ্টির হতে পারে।

আরও পড়ুন-  দ্বিতীয় দফায় শান্তিপূর্ণ ভোট করাতে বড় পদক্ষেপ কমিশনের

সেই সঙ্গে বেশ কয়েকটি এলাকায় দমকা হাওয়া বইবে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়াউ আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির আরও বাড়তে পারে। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় বৃষ্টি হবে। বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। কিছু এলাকায় বজ্রপাত সহ ঝড়ের গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে। বাকি জেলাগুলিতেও ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে।

উত্তরবঙ্গে (North Bengal Weather)  ঝড়বৃষ্টি চলছে। আজ ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

রবিবার উত্তরবঙ্গের প্রায় জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে, গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।

 

Latest News

ফের খুলল নাড্ডার কনভয়ে হামলার পুরনো ফাইল, জাহাঙ্গির খানের বিরুদ্ধে নতুন করে তদন্তে তৎপর পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা: ২০২০ সালে তৎকালীন বিজেপি (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার পুরনো মামলার...

More Articles Like This