বাইক ব্য়বহারে নিষেধাজ্ঞা ১২ ঘন্টা ফের হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের

Must Read

কলকাতা: নির্বাচন কমিশনের (Election Commission) ৭২ ঘন্টার বাইক বন্ধের বিজ্ঞপ্তি খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ব্যক্তিগত বাইক ব্যবহারের নিষেধাজ্ঞা শুধুমাত্র ১২ ঘন্টার জন্য বলব থাকবে। বাইক বন্ধের নির্দেশিকা নিয়ে হাইকের্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে। নির্বাচনে বাইক সিজ করা হয়েছে কই দেখান? কোন ক্ষমতার বলে এই বিজ্ঞপ্তি? মোটর বাইক র‍্যালির উপর নিষেধাজ্ঞা ঠিক আছে। কিন্তু রেগুলার মোটরসাইকেলে নিষেধাজ্ঞা কেন? প্রশ্ন উঠেছিল আদালতে। শুক্রবার নির্বাচন কমিশনের (Election Commission) ৭২ ঘন্টার বাইক বন্ধের বিজ্ঞপ্তি খারিজ করল কলকাতা হাইকোর্ট।

আদালতের নির্দেশ, ভোটগ্রহণের দিনের ১২ ঘন্টা আগে থেকে মোটরসাইকেলে পিছনে যাত্রী বহন করার অনুমতি দেওয়া হবে না। ব্যক্তিগত বাইক ব্যবহারের নিষেধাজ্ঞা শুধুমাত্র ১২ ঘন্টার জন্য বলব থাকবে। চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা, পারিবারিক অনুষ্ঠান অথবা স্কুলগামী ছাত্র-ছাত্রীদের আনা-নেওয়া ইত্যাদি ক্ষেত্রে ছাড় রয়েছে। ভোট দেওয়ার উদ্দেশ্যে এবং অন্যান্য জরুরি প্রয়োজন, যেমন, চিকিৎসাজনিত জরুরী, পারিবারিক অনুষ্ঠান ইত্যাদির জন্য সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোটরসাইকেলে সপরিবারে সহযাত্রী নিয়ে ভ্রমণের অনুমতি দেওয়া হবে। ওলা, উবার, জোম্যাটো, সুইগি এবং এই জাতীয় অন্যান্য হোম ডেলিভারি এজেন্সির মতো পরিষেবা প্রদানকারীদের এবং যথাযথ পরিচয়পত্র সহ অফিসে যাতায়াতকারী চালকদের ছাড় দেওয়া হয়েছে। ভোটগ্রহণের দ্বিতীয় দিন থেকে কোনও মোটরবাইক র‍্যালির অনুমতি দেওয়া হবে না।

আরও পড়ুন: রাজ্য জুড়ে বৃষ্টি এবং কলকাতায় ঝড়েরও পূর্বাভাস, দ্বিতীয় দফার ভোটের দিন কেমন থাকবে?

Latest News

ব্রিকসে পুতিন-জিনপিং, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দিল্লিকে  

ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং চীনের প্রেসিডেন্ট...

More Articles Like This